দুই মন্ত্রণালয়ে নতুন সচিব
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৯ পিএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১৭:২৬ পিএম
ছবি : সংগৃহীত
দুই সচিবসহ ছয় অতিরিক্ত সচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
তারা হলেন, সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মো. মশিউর রহমান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. খায়রুল আলম শেখ, বাংলাদেশ সড়ক পরিবহন অথরিটি (বিআরটিএ)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) গৌতম চন্দ্র পাল, বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. জিল্লুর রহমান চৌধুরী, পরিবশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. জাকির হোসেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব একেএম শামীম আক্তার এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. মাহবুবের রহমান।
অন্যদিকে, খাদ্য মন্ত্রণালয়ের
সচিব মো. ইসমাইল হোসেনকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
এছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) ড. এ কে এম মতিউর রহমানকে পদোন্নতি দিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।