× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রমিকরা ১৫ বছরেও ন্যায্য পারিশ্রমিক পাননি : ড. দেবপ্রিয় ভট্টাচার্য

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৯ পিএম

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. দেবপ্রিয় ভট্টাচার্য। প্রবা ফটো

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. দেবপ্রিয় ভট্টাচার্য। প্রবা ফটো

উন্নয়ন হলেও গত ১৫ বছরে দেশের সাধারণ জনগণ বা শ্রমজীবী মানুষ তাদের ন্যায্য হিসাব পাননি বলে উল্লেখ করেছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ও শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য।  

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর শেরে বাংলা নগরের পরিকল্পনা কমিশনের নাজিয়া সালমা ভবনের হলরুমে এসব কথা বলেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয়। 

তিনি বলেন, পারিশ্রমিকের সঙ্গে অন্যান্য সুবিধাও দেওয়া হয়নি। এছাড়া কলকারখানা বন্ধ হলেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। 

তিনি আরও বলেন, শ্বেতপত্র প্রণয়ন কমিটির কাজ অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় আমরা তরুণ ব্যবসায়ী বা উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করেছি। আমাদের তরুন প্রজন্ম ব্যবসায়ীদের প্রত্যাশা ও সমস্যাগুলো কী সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তাদের আলোচনার প্রেক্ষিতে আমরা বৈঠক করেছি। 

এর আগে বৈঠকে বসেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্যরা। এসময় সিপিডির সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমানসহ শ্বেতপত্র কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা