× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তী উদযাপনে সভা ডেকেছেন প্রধান বিচারপতি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২২ ১১:৫৫ এএম

আপডেট : ২৩ নভেম্বর ২০২২ ১২:০৯ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

বাংলাদেশের সংবিধান ও সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তী উদযাপন সংক্রান্ত জাজেস কমিটির সভা ডেকেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

বুধবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের লাউঞ্জে এ সভা অনুষ্ঠিত হবে বলে প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।

তিনি জানান, আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর সংবিধান ও সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তী উদযাপন করা হবে।  দুই দিনব্যাপী এ অনুষ্ঠান বাস্তবায়নের জন্য জাজেস কমিটি গঠন করা হয়েছে।

২২ সদস্য বিশিষ্ট এই কমিটির সভাপতি প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। কমিটিতে আরও আছেন আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতির পাশাপাশি অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও সুপ্রিম কোর্ট বার সভাপতি মোমতাজউদ্দিন ফকির।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা