× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বায়তুল মোকাররমের খতিব রুহুল আমিনকে অপসারণ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৪৯ পিএম

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪ ১৯:০২ পিএম

রবিবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে মুফতি মো. রুহুল আমিনকে অপসারণ করা হয়। ছবি : সংগৃহীত

রবিবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে মুফতি মো. রুহুল আমিনকে অপসারণ করা হয়। ছবি : সংগৃহীত

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মো. রুহুল আমিনকে খতিবের পদ থেকে অপসারণ করা হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. রুহুল আমিনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে খতিবের পদ থেকে অপসারণ করা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে খতিব রুহুল আমিন বায়তুল মোকাররম মসজিদে আসছিলেন না। সরকার পতনের ছয় সপ্তাহ পর গত শুক্রবার জুমার নামাজ পড়াতে তিনি মসজিদে যান। তখন মুসল্লিদের একাংশ তার পেছনে নামাজ না পড়ার ঘোষণা দেন। এ নিয়ে খতিবের পক্ষ ও বিপক্ষ দল হাতাহাতি ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কয়েকজন আহত হন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা