প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪ ২৩:৫২ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪ ২৩:৫৪ পিএম
জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত
প্রধান উপদেষ্টার কার্যালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে- ভূমি আপিল বোর্ডের সদস্য (অতিরিক্ত সচিব) মো. সাইফুল্লাহ পান্নাকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব নিয়োগ দেওয়া হয়েছে। সচিব পদে পদোন্নতির পর তিনি এই নিয়োগ পেলেন।
এছাড়া ওএসডি অতিরিক্ত সচিব নাসরীন জাহানকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দেওয়া হয়েছে। তাকেও পদোন্নতির পর এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আরেকটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অন্যদিকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমানকে সচিব পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।