× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিকেল ৫টার মধ্যে জেলা প্রশাসকদের নিয়োগ বাতিল চান বঞ্চিতরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪ ১৬:০২ পিএম

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪ ১৬:০৩ পিএম

বিকেল ৫টার মধ্যে জেলা প্রশাসকদের নিয়োগ বাতিল চান বঞ্চিতরা

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সম্প্রতি জেলা প্রশাসক নিয়োগের দুটি প্রজ্ঞাপন বাতিলের আশ্বাস দিয়েছেন বলে দাবি করছেন জেলা প্রশাসক প্রত্যাশী উপসচিবদের সমন্বয়ক নূরুল করিম ভূইয়া।

বুধবার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এমন দাবি করেন তিনি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব নূরুল করিম ভূইয়া বলেন, প্রজ্ঞাপন দুটি বাতিল করবেন বলে আশ্বাস দিয়েছেন সিনিয়র সচিব। একই সঙ্গে এ বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন।

তিনি বলেন, আমাদের দাবি ছিল প্রশাসনের সর্বস্তরে বিগত দিনে যারা সুবিধাভোগী, যারা এ ছাত্র-জনতা হত্যার সঙ্গে জড়িত, খুন, লুটপাট ও রাষ্ট্র সংস্কারে বাধা হয়ে দাঁড়িয়েছিল এবং এখন পর্যন্ত ছাত্র-জনতার এই বিপ্লবের মূল আকাঙ্ক্ষাকে ও চেতনার বিরুদ্ধে কাজ করছে, সেই সকল কর্তাদেরকে আজকের ভেতর বিদায় দিতে হবে। এটা ছিল আমাদের প্রধান দাবি।

উপসচিব আরও বলেন, ৫৯ জন ডিসিকে যে পদায়ন করা হলো তাদের অনেকের বিরুদ্ধে আমাদের অভিযোগ রয়েছে, আপত্তি রয়েছে। যেহেতু বিগত সরকারের সময়ে এসকল কর্মকর্তারা বিভিন্নভাবে সুবিধা নিয়েছেন এবং আশীর্বাদপুষ্ট হয়েছেন, তারা যে খুন, হত্যা ও লুটপাটের... সে তথ্য আপনারা মিডিয়ার মাধ্যমেই দিয়েছেন। যেহেতু এটা একটা জটিল প্রক্রিয়া, সেহেতু যত দ্রুত সম্ভব প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলে এ দুটি প্রজ্ঞাপন বাতিল করবেন বলে আমাদের আশ্বাস দিয়েছেন। 

তিনি বলেন, আমাদের আজ যেসব কর্মকর্তারা সেখানে গিয়েছিল তাদের সকলেই মেধাবী, যোগ্য ও সৎ। যেহেতু কোটা বিরোধী আন্দোলনের মূল লক্ষ্য ছিল মেধাবীরা নিয়োগ পাক, সেহেতু আমরাও চাই মেধাবী নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক।

এর আগে এক সংবাদ সম্মেলনে সিনিয়র সচিব বলেছেন, ৮ জেলার জেলা প্রশাসক বাদে বাকিরা বহাল থাকবেন। আপনারা সাক্ষাৎ করার পর কি সেই সিদ্ধান্ত থেকে সরে আসা হয়েছে— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নিশ্চয়ই আপনারা নতুন কোনো সিদ্ধান্ত পাবেন। আমাদের দাবি ছিল আজ বিকেল ৫টার মধ্যে তারা যেন এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা