× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এনআরবি কমিশন গঠনের প্রস্তাব ড. কামাল হোসেনের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৩ পিএম

ড. কামাল হোসেন। ছবি : সংগৃহীত

ড. কামাল হোসেন। ছবি : সংগৃহীত

অনাবাসী বাংলাদেশি (এনআরবি) সম্প্রদায়ের চ্যালেঞ্জ মোকাবিলায় একটি কমিশন গঠনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে প্রস্তাব দিয়েছেন গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন।

গত ৪ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে লেখা একটি চিঠিতে তিনি এ প্রস্তাব জানান। শুক্রবার (৬ সেপ্টেম্বর) গণফোরামের পক্ষ থেকে ই-মেইলে গণমাধ্যমেকে এ চিঠির তথ্য জানানো হয়।

ড. মুহাম্মদ ইউনূসকে ড. কামাল হোসেন লিখেছেন, দেশকে প্রভাবিত করে জরুরি রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যা মোকাবিলায় আপনি যে পদক্ষেপ নিচ্ছেন তাতে আমি অত্যন্ত সন্তুষ্ট ও উৎসাহিত।

তিনি লেখেন, বিশ্বের আনাচেকানাচে ছড়িয়ে থাকা বাংলাদেশি বিশেষ করে বাংলাদেশি ঐতিহ্যের ধারক তরুণ সম্প্রদায় দেশের চলমান সংস্কার ও উন্নয়নমূলক কাজে কিভাবে অংশগ্রহণ ও অবদান রাখতে পারে সে বিষয়েও অন্তর্বর্তীকালীন সরকার অনুসন্ধান চালাতে পারে।’

তিনি আরও লেখেন, আমি আন্তরিকভাবে আশা করি আপনি এ প্রস্তাবটি সহানুভূতির সঙ্গে বিবেচনা করবেন এবং আপনার সুবিধা মতো ব্যবস্থা গ্রহণ করবেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা