× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গণভবন হবে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৭ পিএম

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪ ২২:১৪ পিএম

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশত্যাগের পর গণভবনের চিত্র। ছবি সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশত্যাগের পর গণভবনের চিত্র। ছবি সংগৃহীত

গণভবনকে ছাত্র-জনতার অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, গণভবনকে জনগণ যে অবস্থায় রেখেছেন সে অবস্থায় থাকবে, অর্থাৎ গণভবনের বর্তমান অবস্থার বড় কোনো পরিবর্তন না করেই যাদুঘর প্রতিষ্ঠা করবে সরকার।

তিনি আরও বলেন, গণভবন কখনো গণ মানুষের ভবন হয়ে উঠতে পারেনি। গণভবনকে যেহেতু এদেশের ছাত্র জনতা একটি অভ্যুত্থানের মাধ্যমে জয় করেছে। তাই এটিকে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

উপদেষ্টা বলেন, পৃথিবীতে আপনারা জানেন, সাউথ কোরিয়ায় ওয়ার মেমোরিয়াল প্রতিষ্ঠা হয়েছিল গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে তার স্মৃতিকে ধরে রাখার জন্য। পৃথিবীতে আরও বিভিন্ন জায়গায় এ রকম হয়েছে। ফ্যাসিবাদী সময়ের অত্যাচারের স্মৃতি, শহীদদের স্মৃতি সংরক্ষিত করার জন্য কিভাবে একটি সুন্দর যাদুঘর করা যায়, এ বিষেয়ে খুব দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে। গণপূর্ত ও পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এ কাজটি সম্পন্ন করবে। 

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন ছেড়ে ভারতে পালিয়ে যান। এরপরই আন্দোলনে বিজয়ী ছাত্র জনতা গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় দখল করে বিজয় উল্লাস প্রকাশ করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা