× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংশোধিত নিয়োগবিধি বাস্তবায়নের দাবি পরিবার পরিকল্পনা কর্মীদের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪ ১৯:১৪ পিএম

আপডেট : ২৭ আগস্ট ২০২৪ ১৯:১৯ পিএম

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে দাবিগুলো জানান আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. সোহেল হোসেন। প্রবা ফটো

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে দাবিগুলো জানান আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. সোহেল হোসেন। প্রবা ফটো

জনসংখ্যা নিয়ন্ত্রণ, মাতৃ-মৃত্যুরোধ, মা ও শিশু স্বাস্থ্য, কিশোর কিশোরীসেবায় নিয়োজিত থাকে পরিবার পরিকল্পনা পরিদর্শক ও সহকারীরা। কিন্তু নিয়োগবিধি অনুযায়ী তাদের পদোন্নতির সুযোগ নেই। আর তাই তাদের নিয়োগবিধি সংশোধনের কথা বলা হয়েছিলো। কিন্তু বহুদিন ধরে এই দাবি করলেও এর কোনো অগ্রগতি নেই। তাই তাদের দাবি অতিদ্রুত সংশোধিত নিয়োগবিধি বাস্তবায়ন করতে হবে।

মঙ্গলবার (২৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে অতিদ্রুত তাদের পদোন্নতির লক্ষ্যে সংশোধিত নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে করা এক সংবাদ সম্মেলনে তারা এসব দাবি জানান।  

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. সোহেল হোসেন বলেন, জনসংখ্যা নিয়ন্ত্রণ, মাতৃ-মৃত্যুরোধ, মা ও শিশু স্বাস্থ্য, কিশোর কিশোরী সেবায় একনিষ্ঠভাবে নিয়োজিত এই সমাজ গড়ার কারিগররা আজ বৈষম্যের যাতা কলে পিষ্ট। আমাদের আজ দেয়ালে পিঠ ঠেকে গেছে। তাই আমরা বেরিয়ে এসেছি।

তিনি বলেন, আমাদের চাকুরিগত ন্যায্য অধিকারগুলো প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরছি। আমরা স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন মাঠ পর্যায়ে কর্মরত ২৮ হাজার জনশক্তি। আমাদের চাকুরির শুরু থেকে কোনো নিয়োগবিধি না থাকার কারণে সব কর্মচারী সব ধরনের পদোন্নতি বা আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। যে পদে নিয়োগ সে পদে থেকেই বিদায় নিতে হচ্ছে। এমতাবস্থায় নিয়োগবিধি সংশোধনের আশ্বাস দেওয়া হয়েছিলো। কিন্তু এর বাস্তবায়নের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। 

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, এ বিষয়ে বারবার কর্তৃপক্ষের সাথে সাক্ষাৎ বা আবেদন করলেও তারা আশ্বাসের পর আশ্বাস দিয়ে যুগের পর যুগ কাটিয়ে দিয়েছে।  

সংবাদ সম্মেলনে পেশকৃত দাবিগুলো হলো- শিক্ষাগত যোগ্যতার উন্নীতকরণসহ পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) ন্যূনতম দ্বিতীয় বিভাগ স্নাতক বা সমমান পাশ, বেতন গ্রেড-১১ ও পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিইএ) ন্যূনতম দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক বা সমমান পাশ, বেতন গ্রেড-১৩ সম্বলিত প্রস্তাবিত নিয়োগবিধি গেজেট অনতিবিলম্বে প্রকাশ করতে হবে; নিয়োগবিধিতে পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) পদ থেকে সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকতা পদে পদোন্নতি বা পদায়নের ক্ষেত্রে অনুমোদিত মোট পদ সংখ্যার আনুপাতিক হারে পদ সংখ্যা নির্ধারণ করতে হবে; নিয়োগবিধিতে পরিবার কল্যাণ সহকারী পদ থেকে পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা ও   উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী পদে পদোন্নতির বা পদায়নের পদসংখ্যা নির্ধারণ করতে হবে; নিয়োগবিধি গেজেট প্রকাশের পূর্ব পর্যন্ত সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা. পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই), পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিইএ), পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিইভি), উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী (প্রাক্তন টিইপিএ) পদে সব ধরনের নিয়োগ, পদোন্নতি ও পদায়ন বন্ধ রাখতে হবে।

আগামী ১৫ কর্মদিবসের মধ্যে তাদের দাবি আদায় না হলে রিপোর্ট বন্ধ ও কর্মবিরতিসহ পরবর্তী ধারাবাহিক কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীরা। তাছাড়া সংবাদ সম্মেলনে সাম্প্রতিক সময়ে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত সকল শহীদের প্রতি শ্রদ্ধা ও শোক প্রকাশ এবং গত ২৫ আগস্ট দিবাগত রাতে বাংলাদেশ সচিবালয় সম্মুখে ছাত্র ও সমন্বয়কদের উপর বর্বরতার হামলার তীব্র নিন্দা জানানো হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা