× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাসপোর্ট ভেরিফিকেশনে আর্থিক লেনদেন থেকে বিরত থাকার অনুরোধ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৪ ১৯:৫২ পিএম

পাসপোর্ট ভেরিফিকেশনে আর্থিক লেনদেন থেকে বিরত থাকার অনুরোধ

পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্ত যেকোনো প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেছে পুলিশের বিশেষ শাখা (এসবি)।

মঙ্গলবার (২০ আগস্ট) এসবি থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, একটি প্রতারক চক্র পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য পুলিশ পরিচয়ে বিকাশ, নগদ ও রকেটে পাসপোর্ট আবেদনকারীর নিকট টাকা দাবি করছে। অনেকে দ্রুত ভেরিফিকেশন সম্পন্ন করার আশ্বাসে আশ্বস্ত হয়ে টাকা দিয়ে প্রতারিত হচ্ছেন। এ ধরনের কার্যকলাপে জনমনে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।

এছাড়াও পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে ‘হ্যালো এসবি’ অ্যাপসের মাধ্যমে অথবা ০১৩২০০০৫৯২১ বা ০১৩২০০০৫৯২২ বা ০১৩২০০০৬৩৭৮ নম্বরে জানানোর অনুরোধ করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা