× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশে চলমান জাপানি প্রকল্পগুলোতে অর্থায়ন অব্যাহত থাকবে : অর্থ উপদেষ্টা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪ ১৬:৪৫ পিএম

আপডেট : ১৯ আগস্ট ২০২৪ ১৭:১৭ পিএম

দেশে চলমান জাপানি প্রকল্পগুলোতে অর্থায়ন অব্যাহত থাকবে : অর্থ উপদেষ্টা

দেশে চলমান জাপানি প্রকল্পগুলোতে অর্থায়ন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘তাদের (জাপান) ব্যাপারে আর কোনো প্রশ্ন নেই, দ্বিধাদ্বন্দ্ব নেই। বরং ভবিষ্যতে জন্য ওরা আরও প্রজেক্ট নিয়ে নেগোসিয়েশন করবে।’

সোমবার (১৯ আগস্ট) দুপুরে সচিবালয়ে উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, ‘উনি (রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি) বললেন আমরা তোমাদের ব্যাপারে হ্যাপি। ওরা বলেছে- আমরা মনে করি, এখন যারা লিডারশিপে আছে দিজ আর গুড হ্যান্ড। ওরা মনে করে ভবিষ্যতে বাংলাদেশের স্বার্থ, জনগণের স্বার্থ।’

সালেহ উদ্দিন বলেন, ‘শুধু টাকা পয়সা না, আমরা হেলথের কথাও বলেছি। ওরা বলেছে এ ব্যাপারে আমাদের যে চলমান প্রকল্প আছে সেটাতে সহায়তা করবে। প্রয়োজন হলে স্বাস্থ্য খাতে এবং শিক্ষা খাতে আরও সহায়তা করবে।’

জাপানের কাছে বাজেট সহায়তা চাওয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা আরও বলেন, ‘আমি বলেছি বাজেট সাপোর্ট আমাদের দরকার, টাকা-পয়সা দরকার। ওরা বলেছে- এটা গ্লোবাল কন্টেক্স, বাট দে হ্যাভ নোটেড ডাউন। দে উইল টক উইথ দা অথরিটি। জাপানের ব্যাপারে আমরা অত্যন্ত পজিটিভ ইয়ে পেয়েছি, তাদের ব্যাপারে আর কোনো প্রশ্ন নেই, দ্বিধাদ্বন্দ্ব নেই।’

জাপানের চলমান প্রকল্পগুলো তাহলে কী অব্যাহত থাকবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জাবাবে সালেহ উদ্দিন আহমেদ বলেন, ‘কিছু কিছু বড় প্রজেক্টের জন্য একনেকের মিটিং লাগবে। যেগুলো রুটিন আছে সেগুলো তো করবে।’

তিনি আরও বলেন, ‘ওরা (জাপান) কিছু কিছু সংস্কারের বিষয়ে প্রশ্ন করেছে ব্যাংকিং সেক্টর, এনবিআর, কাস্টমস। ওরা চাচ্ছে ব্যবসার পরিবেশ। আমি বলেছি এগুলো ইমিডিয়েটলি সংস্কারের ব্যাপার আছে। ভবিষ্যতের ব্যাপারে আমি বলেছি তোমরা এখন যা দিচ্ছ অত্যন্ত ভালো। কিন্তু আমি মনে করি তোমরা সাহায্য বাড়াবে। তখন ওরা বলল- আমাদের গ্লোবাল কন্টেস্টে আছে, তোমার রিকোয়েস্ট আমরা কনভে করব।’

অর্থ উপদেষ্টা বলেন, ‘আমি বলেছি তোমরা প্রাইভেট সেক্টরে ইনভেস্ট বেশি কর। আড়াই হাজার এটা ইয়ে (অর্থনৈতিক অঞ্চল) করছে, আমি বলেছি দ্রুত সম্পন্ন করো। প্রাইভেট সেক্টরে ইনভেসমেন্ট দরকার। আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে হলে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট (এফডিআই) লাগে।’

বৈঠকের আলোচনার বিষয় উপদেষ্টা বলেন, ‘প্রজেক্ট যেগুলো আছে সেগুলোর তারা নিশ্চয়তা চাচ্ছে। আমি বলেছি কিছু কিছু প্রজেক্ট মূল্যায়ন করা হবে অটোমেটিকলি এবং চলবে। আমরা বাজেট সাপোর্ট দেওয়ার কথা বলেছি। আমাদের ছাত্ররা জাপানে যায় স্কলারশিপ নিয়ে, আমি বলেছি ওদেরকে টাকা পয়সা বাড়াও।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা