× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আজ থেকে বাংলাদেশি কর্মীদের ভিসা দিচ্ছে সৌদি আরব

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪ ১৫:৫৫ পিএম

আপডেট : ১৪ আগস্ট ২০২৪ ১৬:০১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাংলা‌দে‌শি কর্মী‌দের আজ থে‌কে পুনরায়‌ ভিসা দেওয়া শুরু ক‌রে‌ছে সৌ‌দি আরব দূতাবাস।

বুধবার (১৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে পররাষ্ট্র বিষয়ক উপ‌দেষ্টা তৌহিদ হোসেনের স‌ঙ্গে সৌজন্য সাক্ষাৎ ক‌রেন সৌদি রাষ্ট্রদূত। পরে সাংবাদিকদের ভিসা চালু করার বিষয়টি জানান ঢাকায় নিযুক্ত সৌ‌দি আর‌বের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান।

সৌদি রাষ্ট্রদূত ব‌লেন, আজ‌কে আমরা পুনরায় ভিসা দেওয়া শুরু ক‌রে‌ছি। সৌ‌দি দূতাবাস এখন সব ধর‌নের সেবা দেওয়া শুরু ক‌রে‌ছে। প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক থাকাকা‌লে প্রতি‌দিন গ‌ড়ে ৫ হাজার ভিসা ইস্যু করা হ‌তো।

পররাষ্ট্র উপ‌দেষ্টার স‌ঙ্গে আলোচনার বিষ‌য়ে জানতে চাইলে রাষ্ট্রদূত ব‌লেন, বাংলা‌দেশ ও সৌ‌দির ম‌ধ্যে ঐ‌তিহা‌সিক সম্পর্ক র‌য়ে‌ছে। আমরা অর্থ‌নৈ‌তিক ইস্যু, ভিসা ইস্যুসহ বি‌ভিন্ন বিষ‌য়ে আলাপ ক‌রে‌ছি। আমরা আশা কর‌ছি, দ্রুতই বাংলা‌দে‌শে স্থি‌তিশীলতা ও শা‌ন্তি ফি‌রে আস‌বে। বাংলা‌দেশ স্থি‌তিশীলতা উপ‌ভোগ কর‌বে।

সম্প্রতি ভার‌তে অবস্থানরত সা‌বেক প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার সৌ‌দি‌তে আশ্রয় চেয়ে‌ছেন ব‌লে খবর প্রকাশ হ‌য়ে‌ছে। এ বিষ‌য়ে রাষ্ট্রদূ‌ত ব‌লেন, এমন কিছু আমি শু‌নিনি।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইক‌মিশনার প্রণয় ভার্মা, ব্রিটিশ হাইক‌মিশনার সারাহ কুক, সৌ‌দি আর‌বের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান সৌজন্য সাক্ষাৎ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা