× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফের চালু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪ ১২:০৪ পিএম

আপডেট : ১৩ আগস্ট ২০২৪ ১২:১৩ পিএম

জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফের চালু

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পুলিশ বাহিনীর সদস্যরা পুরোপুরি কর্মস্থলে না ফেরায়, বন্ধ ছিল জাতীয় জরুরি সেবা ৯৯৯। যা আজ মঙ্গলবার (১৩ আগস্ট) আবার পুনরায় চালু করা হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশের জাতীয় জরুরি সেবা নম্বর হলো ৯৯৯। যেকোনো দুর্ঘটনার মুখোমুখি হলে জরুরি সেবা পেতে দেশের যেকোনো স্থান থেকে যে কেউ এ নম্বরে ফোন করতে পারেন। বাংলাদেশ পুলিশের অধীন এ কল সেন্টার পরিচালিত হয়। এ নম্বরে ফোন করে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা কিংবা এ-সংক্রান্ত তথ্য পাওয়া যায় এখানে।

৯৯৯ জাতীয় জরুরি সেবা হেল্প ডেস্কে ফোন করে সুনির্দিষ্ট তথ্য দিতে হয়। কোনো দুর্ঘটনা হলে ঘটনাস্থলের নাম, সড়ক নম্বর, বাড়ি নম্বর উল্লেখ করুন। অপরাধীকে দেখে থাকলে তার চেহারার বর্ণনা দিন, যতটা মনে থাকে। অপ্রাসঙ্গিক কথা-আবেগ নিয়ন্ত্রণ করুন। অযথা এ নম্বরে ফোন করলে আপনার নম্বর ব্লক করে দিতে পারে। গত কয়েক দিন ধরে এ সেবা স্বাভাবিক অবস্থায় ছিল না। যা আজ ফিরল।

দিন–রাত ২৪ ঘণ্টা এ কল সেন্টার চালু থাকে। যেকোনো ফোন থেকে বিনা মূল্যে ৯৯৯ নম্বরে কল করা যায়।

৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশত্যাগ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সরকারের পতনের পর ৯৯৯ সেবাও বন্ধ হয়ে যায়। 

এর আগে এ ব্যাপারে জাতীয় জরুরি সেবা হেল্প ডেস্ক ৯৯৯-এর অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ তবারক উল্লাহ জানিয়েছিলেন আমরা শুধু জিডি (সাধারণ ডায়েরি) নিতে পারছি, আর কিছু করতে পারছি না। আমাদের (পুলিশের) টহল নেই। আমরা সব সেবা দিতে পারছি না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা