× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ঢাকা বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামা স্বাভাবিক, বন্ধের বিষয়টি গুজব’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪ ০০:০৩ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠা-নামা স্বাভাবিক আছে বলে জানিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।  

শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় প্রতিদিনের বাংলাদেশকে এসব কথা জানান তিনি।

বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনকে কেন্দ্র করে সমাজমাধ্যমে বিমানবন্দরে বিমান ওঠা-নামা বন্ধ আছে বলে প্রচার হচ্ছে। এটিকে গুজব বলে উল্লেখ করেছেন গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।

তিনি বলেন, ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট ওঠা-নামা স্বাভাবিক আছে। প্রতিদিন একশোর মতো যে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল করে আজও তাই করেছে৷ এছাড়া আন্তর্জাতিক বিভিন্ন গন্তব্যে দেড় শতাধিক ফ্লাইট চলাচল করে থাকে৷  সবগুলো ফ্লাইটই চলাচল করছে। যেসব খবর প্রচার হচ্ছে তা গুজব।’ 

বিমানবন্দরের নির্বাহী পরিচালক জানান, শনিবার ৭৩টি ফ্লাইট আন্তর্জাতিক বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায় এবং ৭৩টি ফ্লাইট বিশ্বের বিভিন্ন দেশ থেকে অবতরণ করে  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এছাড়া দেশের অভ্যন্তরীণ বিভিন্ন গন্তব্য থেকে ৫৪টি ফ্লাইট শাহজালালে অবতরণ করে এবং ৫৪টি দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। এই পর্যন্ত অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক কোন ফ্লাইট বাতিল হয়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা