× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চীন সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বিকালে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৪ ০৯:২৯ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ফটো

চীন সফর নিয়ে বিস্তারিত জানাতে রবিবার (১৪ জুলাই) বিকাল ৪টায় গণভবনে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

শনিবার প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব এম এম ইমরুল কায়েস রানা এ তথ্য নিশ্চিত করেন।

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে দেশটিতে তিনদিনের রাষ্ট্রীয় সফর শেষে বেইজিং থেকে বুধবার দেশে ফেরেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইট চীনের স্থানীয় সময় বুধবার রাত ১০টা ৫ মিনিটে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে একইদিন ঢাকার স্থানীয় সময় দিনগত রাত সাড়ে ১২টায় ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে সোমবার (৮ জুলাই) বিকালে বেইজিং পৌঁছান প্রধানমন্ত্রী।

বেইজিংয়ে প্রধানমন্ত্রী ৮ থেকে ১০ জুলাই পর্যন্ত অবস্থানকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন এবং প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকসহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন।

সফরের শেষ দিন ১০ জুলাই বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চীনের প্রধানমন্ত্রীর মধ্যে একটি প্রতিনিধি পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকের পর উভয় দেশ ২১টি সমঝোতা দলিলে সই করে এবং ৭টি প্রকল্পের ঘোষণা দেয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা