× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এআইপি সম্মাননা কৃষির চলমান অগ্রযাত্রাকে বেগবান করবে: কৃষিমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ জুলাই ২০২৪ ২১:১৪ পিএম

রবিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি (এআইপি)’-২০২১ সম্মাননা প্রদান শেষে বক্তব্যে রাখেন কৃষিমন্ত্রী। প্রবা ফটো

রবিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি (এআইপি)’-২০২১ সম্মাননা প্রদান শেষে বক্তব্যে রাখেন কৃষিমন্ত্রী। প্রবা ফটো

এআইপি সম্মাননা কৃষিখাতের অগ্রগতিতে বিশেষ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ। এআইপিপ্রাপ্ত গুণী ব্যক্তিদের ‘ক্যাপ্টেন অব দ্য শিপ’ উল্লেখ করে তিনি বলেন, এমন ত্যাগী ব্যক্তিদের অবদানে আমাদের কৃষি এগিয়ে চলেছে। কৃষকের সামাজিক সুনাম ও সম্মান বাড়ানোর জন্যই এই সম্মাননা প্রদান করছে সরকার।  

রবিবার (৭ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২২ জনকে ‘কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি (এআইপি)’-২০২১ সম্মাননা প্রদান শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

কৃষিসচিব ওয়াহিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মলয় চৌধুরী। 

ড. মো. আব্দুস শহীদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের কৃষকের জীবনমানের উন্নয়ন করছে, একইসঙ্গে কৃষকের সম্মানও বৃদ্ধি করছে। আর এআইপি সম্মাননা এসব ব্যক্তিদের কৃষিকাজে আরও উৎসাহিত করবে এবং কৃষির চলমান অগ্রযাত্রাকে আরও বেগবান করবে। 

কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কৃষকের কল্যাণ ও কৃষির উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেন। বৈশ্বিক নানা সংকটের কারণে কাঙ্ক্ষিত বাজেট বরাদ্দ প্রদানে যত সমস্যাই থাকুক না কেন, সবসময়ই প্রধানমন্ত্রী কৃষিতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিয়ে যাচ্ছেন। কৃষিকে সামনে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী সবসময় বাজেটে কৃষিকে প্রাধান্য দিচ্ছেন। অব্যাহত রেখেছেন ভর্তুকি।

শফিকুর রহমান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী আমাদেরকে কৃষিকাজের জন্য তাগিদ দেন এবং তিনি নিজেও গণভবনে কৃষিকাজ করেন। আমরা শাইখ সিরাজ সাহেবের অনুষ্ঠানে তা দেখেছি। এই সরকার কৃষিকে প্রাধান্য দিয়েই দেশ পরিচালনা করছে।

ওয়াহিদা আক্তার বলেন, এআইপি নীতিমালা অনুযায়ী সর্বোচ্চ ৪৫ জন ব্যক্তিকে এক বছর মেয়াদের জন্য এআইপি হিসেবে নির্বাচন করার সুযোগ রয়েছে। নীতিমালাতে উল্লিখিত শর্তসমূহ পূরণ সাপেক্ষে চারটি পর্যায়ে নিবিড় যাচাই বাছাই এর মাধ্যমে চূড়ান্তভাবে ২২ জনকে এবার এআইপি সম্মাননা প্রদান করা হয়েছে।

কৃষি মন্ত্রণালয় কর্তৃক ২০১৯ সালে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি (এআইপি) নীতিমালা প্রণীত হয়েছে। তার আলোকে ২০২০ সাল থেকে দেওয়া হচ্ছে এ সম্মাননা। ২০২০ সালে এআইপি পেয়েছিলেন ১৩ জন। 

শাইখ সিরাজ অভিব্যক্তি প্রকাশ করে বলেন, এই এআইপি পুরস্কার পেয়ে আমি অনেক আনন্দিত। ছোট্ট একটা ভূ-খণ্ডের যে মানুষগুলো তাদের জ্ঞান বিজ্ঞান, গবেষণা, সম্প্রসারণ এবং মাঠ পর্যায়ে কাজ করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে তারা সবসময় অবহেলিত ছিল। এই সরকার খাদ্য নিরাপত্তাকে সবসময় সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। সেই সব মানুষকে সম্মানিত করেছে। 

ফরিদপুরের পেঁয়াজ বীজ চাষী শাহিদা বেগম এআইপি সম্মাননা পেয়েছেন। তিনি বলেন, কৃষিকাজে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুসরণ করি। প্রধানমন্ত্রী কৃষিকে অনেক সম্মানের জায়গায় নিয়ে গিয়েছেন। এআইপি সম্মাননার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সারে ভুর্তকির কারণে অল্প দামে সার ক্রয় করতে পারছি এবং কৃষি বিভাগ থেকে বিভিন্ন ধরণের সহযোগিতা পাচ্ছি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা