প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুলাই ২০২৪ ২০:২৫ পিএম
আপডেট : ০২ জুলাই ২০২৪ ২০:৩৭ পিএম
মঙ্গলবার সকাল ১০টায় আরএমপি পুলিশ লাইনসের শাপলা গেট সংলগ্ন আরএমপির পুনাক ভবনের কার্যক্রম উদ্বোধন করেন পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী। প্রবা ফটো
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ভবনের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২ জুলাই) সকাল ১০টায় আরএমপি পুলিশ লাইনসের শাপলা গেট সংলগ্ন আরএমপির পুনাক ভবনের কার্যক্রম প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী। এ সময় আরএমপি কমিশনারের সহধর্মিণী ও সভানেত্রী, আরএমপি, পুনাক কবিতা সরকারসহ আরএমপির পুনাক নেতারা উপস্থিত ছিলেন।
আজ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিনটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে পুলিশ। সকালে আরএমপি হেডকোয়ার্টার্স চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে আরএমপির প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন ঘোষণা করেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
আইজিপি আরএমপি হেডকোয়ার্টার্স চত্বরে একটি গাছের চারা রোপন করেন। পরে বিকালে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এবং পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী জেলা পুলিশ লাইনসে আরএমপি ও রাজশাহী জেলা পুলিশ আয়োজিত বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ক্রীড়া ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।