প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুন ২০২৪ ১৯:৩৭ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৪ ২০:১০ পিএম
মো. তোফাজ্জল হোসেন মিয়া। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়াকে আবারও এক বছর চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার (২৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৯ অনুযায়ী প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়াকে তার অবসরোত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে আগামী ৫ জুলাই ২০২৪ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।