× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কলকাতায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ জুন ২০২৪ ২৩:১৪ পিএম

ভারতের কলকাতায় সীমান্ত সম্মেলনে বিজিবি ও বিএসএফের প্রতিনিধিদল। সংগৃহীত ফটো

ভারতের কলকাতায় সীমান্ত সম্মেলনে বিজিবি ও বিএসএফের প্রতিনিধিদল। সংগৃহীত ফটো

বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে চার দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু হয়েছে।

শনিবার (২২ জুন) ভারতের কলকাতায় বিজিবির যশোর ও রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার এবং বিএসএফের সাউথ বেঙ্গল, নর্থ বেঙ্গল ও গৌহাটি ফ্রন্টিয়ারের ফ্রন্টিয়ার আইজি পর্যায়ে এ সম্মেলন শুরু হয়।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেতের নেতৃত্বে ১২ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করেছে। প্রতিনিধিদলে বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান, রাজশাহী সেক্টর কমান্ডার ইমরান ইবনে রউফ ও কুষ্টিয়া সেক্টর কমান্ডার এমারত হোসেনসহ বিজিবির স্টাফ অফিসাররা, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়েছেন।

বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি শ্রী আয়ুশ মানি তিওয়ারির নেতৃত্বে ১৫ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করেছে। ভারতীয় প্রতিনিধিদলে বিএসএফ গৌহাটি ফ্রন্টিয়ারের আইজি শ্রী দীনেশ কুমার যাদব ও নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি শ্রী সুরইয়া কান্ত শর্মাসহ বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের নোডাল অফিসার, ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চার দিনব্যাপী সম্মেলনে সীমান্ত হত্যা নিরসন, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং মাদক, স্বর্ণ ও অস্ত্র চোরাচালান রোধসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা কার্যকরভাবে বাস্তবায়ন, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিদ্যমান পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও আস্থা বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। আগামী ২৫ জুন ‘যৌথ আলোচনার দলিল’ (জয়েন্ট রেকর্ডস অব ডিসকাশন) স্বাক্ষরের মধ্য দিয়ে সম্মেলন শেষ হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা