× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২৭ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল পুনাক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ জুন ২০২৪ ২১:৩৯ পিএম

আপডেট : ০৮ জুন ২০২৪ ২২:২৯ পিএম

শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি। প্রবা ফটো

শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি। প্রবা ফটো

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৮ জুন) রাজধানীর রমনাস্থ পুনাক ভবনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী। 

অনুষ্ঠানে কেন্দ্রীয় পুনাক সদস্য ও শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, পুনাকের সহসভানেত্রী সায়লা ফারজানা ও সাধারণ সম্পাদিকা নাসিম আমিন প্রমুখ বক্তব্য রাখেন।  এ সময় পুনাক কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, কৃতি শিক্ষার্থীবৃন্দ এবং তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

মেধাবী সন্তানদের উদ্দেশে জাকিয়া সুলতানা বলেন, দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে, তোমাদের দেশপ্রেম থাকতে হবে। জাতির কল্যাণে, দেশের কল্যাণে কীভাবে কাজ করা যায় সেভাবে নিজেকে তৈরি করতে হবে।

পুনাক সভানেত্রী বলেন, একজন মেধাবী শিক্ষার্থীর কৃতিত্ব শুধু ভালো ফলাফল করে একটা ভালো প্রতিষ্ঠানে সুযোগ পাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে না বরং ওই  শিক্ষার্থী যদি সমাজের সব ক্ষেত্রে তার মেধার পরিচয় দেয় তবে সমাজ যেমন উপকৃত হবে তার জীবনও হবে সার্থক। 

তিনি বলেন, দেশের নামকরা কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সম্মানজনক স্থান নেওয়া মেধাবী পুলিশ পরিবারের সন্তানদের সম্মানার্থে এ মেধাবৃত্তি অনুষ্ঠান আয়োজন করতে পেরে পুনাক আনন্দিত। এ অনুষ্ঠানের মাধ্যমে আমরা তাদের লেখাপড়া চালিয়ে যাওয়ার ক্ষেত্রে বাবা-মায়ের সঙ্গে আমাদের সহযোগিতার হাত প্রসারিত করলাম। 

অনুষ্ঠানে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজসমূহে ভর্তির সুযোগপ্রাপ্ত বাংলাদেশ পুলিশের কনস্টেবল এবং নন-পুলিশ সদস্যদের ২৭ জন সন্তানকে মেধাবৃত্তি প্রদান করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা