× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ড্রেজিং নীতিমালা

নৌ’র সঙ্গে পানিসম্পদ মন্ত্রণালয়েরকে সমন্বয় করার নির্দেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ জুন ২০২৪ ১৮:০৫ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের জন্য ‘ড্রেজিং ও ড্রেজড ম্যাটেরিয়াল ব্যবস্থাপনা নীতিমালা ২০২৪’-এর খসড়া উপস্থাপন করেছিল পানিসম্পদ মন্ত্রণালয়। তবে নৌপরিবহন মন্ত্রণালয়ের এ ধরনের একটি নীতিমালা রয়েছে। সেই নীতিমালার সঙ্গে সমন্বয় করার জন্য পানিসম্পদ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (৩ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। 

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এই নীতিমালার উদ্যোক্তা ছিল পানিসম্পদ মন্ত্রণালয়। এখানে মূলত আমরা যে ড্রেজিংগুলো করি সেই ড্রেজিংটা করায় ক্ষেত্রে তিনটি বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং যে ম্যাটেরিয়াল আছে সেটি কীভাবে ম্যানেজমেন্ট করতে পারি।

তিনি বলেন, আজকে দেখা গেল, একই ধরনের একটি নীতিমালা আমাদের নৌপরিবহন মন্ত্রণালয় যেহেতু ড্রেজিং করে, তাদেরও আছে। তখন মন্ত্রিসভা থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে, ওই নীতিমালার সঙ্গে এটি সমন্বয় করে যেন পরবর্তী সময় নিয়ে আসে। তারপর তারা অনুমোদন করবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা