× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রেমালের প্রভাব

ঝড়-বৃষ্টি চলবে মঙ্গলবারও

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ মে ২০২৪ ২২:১৬ পিএম

আপডেট : ২৮ মে ২০২৪ ০৯:২০ এএম

ফাইল ফটো

ফাইল ফটো

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমাল উত্তর দিকের স্থলভাগে অগ্রসর হয়ে উপকূল অতিক্রম করেছে। এটি যশোর ও তার কাছাকাছি এলাকায় স্থল গভীর নিম্নচাপ হিসাবে অবস্থান করছে। নিম্নচাপটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টি ঝড়িয়ে দুর্বল স্থল নিম্নচাপে পরিণত হয়ে নিশ্চিহ্ন হয়ে যাবে। নিম্নচাপের প্রভাবে আগামীকাল মঙ্গলবারও সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

সোমবার (২৭ মে) সন্ধ্যা ৬টার পর আবহাওয়ার ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল মঙ্গলবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও অতিভারী বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আর রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। 

সোমবার সারা দেশে ৩ হাজার ৩৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ৫২২ মিলিমিটার, রাজশাহীতে ২৬৯, রংপুরে ৫২, ময়মনসিংহে ৫৬, সিলেটে ১০৯, চট্টগ্রামে ১ হাজার ৪৭৬, খুলনায় ৪৯৩ ও বরিশালে ৩৫৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। 

এদিকে আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন বলেন, মঙ্গলবার নিম্নচাপটি আরও বৃষ্টি ঝড়িয়ে লঘুচাপে পরিণত হওয়ার পর  এর অস্তিত্ব শেষ হয়ে যাবে। তিনি বলেন, আজ সারা দেশেই মাঝারি থেকে ভারী ও অতি ভারী বৃষ্টি হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা