× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নানা আয়োজনে সাংবাদিক পথিক সাহার ত্রয়োদশ মৃত্যুবার্ষিকী পালন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:১৮ পিএম

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:৫২ পিএম

নানা আয়োজনে সাংবাদিক পথিক সাহার এয়োদশ মৃত্যুবার্ষিকী পালন করা হয়। প্রবা ফটো

নানা আয়োজনে সাংবাদিক পথিক সাহার এয়োদশ মৃত্যুবার্ষিকী পালন করা হয়। প্রবা ফটো

নানা আয়োজনে পালিত হয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক পথিক সাহার ত্রয়োদশ মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে পথিক সাহার পরিবারের পক্ষ থেকে ঢাকা ও মানিকগঞ্জে একাধিক দিন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গত ২৯ জানুয়ারি তার বিদেহী আত্মার শান্তি কামনা করে রাজধানীর রায়েরবাজার আখড়া মন্দিরে মহাপ্রভুর ভোগ প্রদান করা হয়। এছাড়া রবিবার (৩ ফেব্রুয়ারি) গ্রামের বাড়ি মানিকগঞ্জ এর গড়পাড়ায় দেড় শতাধিক শিশু-কিশোরদের অংশগ্রহণে দিনব্যাপী বিদ্যালয় ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বক্তৃতা প্রতিযোগিতা, স্মরণসভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন, মানিকগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীয়ার খান সীপার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধে মানিকগঞ্জ গোলাইডাংগা যুদ্ধের নেতৃত্বদানকারী বীর মুক্তিযোদ্ধা টাইগার লোকমান, বীর মুক্তিযোদ্ধা জাহিদুর রহমান, গড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার উদ্দিন সরকার, মানিকগঞ্জ জেলা পুলিশিং কমিউনিটির সাধারণ সম্পাদক ইরাদ কোরাইশী ইমন, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক জগদীশ চন্দ্র মালো, এনটিভির মানিকগঞ্জ জেলা প্রতিনিধি সাব্বির সোহেল, গড়পাড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মনসুর আলী প্রমুখ।

২০১১ সালের ২৯ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৪৫ বছর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা