× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সম্পাদক পরিষদের নিন্দা-উদ্বেগ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩ ১৬:০১ পিএম

আপডেট : ২৯ অক্টোবর ২০২৩ ২১:৪২ পিএম

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সম্পাদক পরিষদের নিন্দা-উদ্বেগ

পেশাগত দায়িত্ব পালনের সময় রাজধানীর বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা এবং উদ্বেগ জানিয়েছে সম্পাদক পরিষদ।

রবিবার (২৯ অক্টোবর) পরিষদের সভাপতি মাহফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের সই করা বিবৃতিতে এই উদ্বেগ ও নিন্দা জানানো হয়।

শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করে বিএনপি। একই দিন বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শাসক দলের বিপক্ষে-পক্ষে কর্মসূচি পালন করে আরও অনেক দল। রাজনৈতিক এসব কর্মসূচির খবর তুলে ধরতে গিয়ে হামলার শিকার হন সাংবাদিকরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচির খবর সংগ্রহ করেন এবং জনগণের সামনে উপস্থাপন করেন। তাদের এ দায়িত্ব পালনে তাদের ওপর আক্রমণের বা নিরাপত্তা বিঘ্নিত হওয়া খুবই উদ্বেগের।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গতকাল পেশাগত দায়িত্ব পালনের সময় রাজধানীর বিভিন্ন স্থানে ২৫ জন সাংবাদিক আহত বা হামলার শিকার হয়েছেন।

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে সব রাজনৈতিক দল ও নিরাপত্তা বাহিনীকে অনুরোধ জানিয়েছে সম্পাদক পরিষদ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা