× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুক্তিযুদ্ধ গবেষক মোস্তফা হোসেইনের জন্মদিন আজ

প্রবা

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩ ১৬:৫২ পিএম

মোস্তফা হোসেইন

মোস্তফা হোসেইন

সাংবাদিক, শিশুসাহিত্যিক ও মুক্তিযুদ্ধ গবেষক মোস্তফা হোসেইনের ৬৯তম জন্মদিন আজ। কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা গ্রামের কফিল উদ্দিন আহমেদ ও নূরজাহান বেগমের সন্তান মোস্তফা হোসেইন  ১৯৫৫ সালের ৬ অক্টোবর জন্মগ্রহণ করেন।

মুজিব বাহিনীর সদস্য হিসেবে যুক্ত হয়েছেন মুক্তিযুদ্ধে। শিক্ষাশেষে যুক্ত হয়েছেন সাংবাদিকতায়। তাঁর লেখা প্রকাশিত ৭৮টি বইয়ের ২৮টিই মুক্তিযুদ্ধের তথ্য ও মুক্তিযুদ্ধভিত্তিক। শিশুকিশোর উপযোগী গ্রন্থ ৪৮টি।২টি বড়দের উপযোগী গল্প ও উপন্যাস।

অগ্রণী ব্যাংক-বাংলাদেশ শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার,এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার ও অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার পেয়েছেন স্বীকৃতি হিসেবে। পেশায় সাংবাদিক মোস্তফা হোসেইন বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের সিনিয়রকর্মী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা