× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জনকণ্ঠের সাবেক প্রধান সম্পাদনা সহকারী আর নেই

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩ ১৭:৫৩ পিএম

আপডেট : ২৬ আগস্ট ২০২৩ ২০:৪৬ পিএম

হারুনউর রশীদ। প্রবা ফটো

হারুনউর রশীদ। প্রবা ফটো

দৈনিক জনকণ্ঠের সাবেক প্রধান সম্পাদনা সহকারী হারুনউর রশীদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার  (২৬ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর কিউর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স ছিল ৮১ বছর।

তিনি নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই সন্তান, অনেক শুভাকাঙ্ক্ষী ও সহকর্মী রেখে গেছেন। তাকে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

হারুনউর রশীদ দৈনিক জনকণ্ঠ ছাড়াও সাপ্তাহিক জনতা, সান্ধ্য দৈনিক আওয়াজ, দৈনিক গণবাংলা, গণশক্তি, দৈনিক বাংলারমুখ, দৈনিক জনপদ, পুনঃপ্রকাশিত দৈনিক জনপদ, দৈনিক দেশ পত্রিকায় কাজ করেছেন।

তার প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছেশাহেদ আর তার সঙ্গীরা, ঊনষাট বছরের সংবাদপত্রজগত-অবশেষে জনকণ্ঠে বাইশ বছর।

হারুনউর রশীদ ১৯৪২ সালের ১ আগস্ট বৃহত্তর পাবনা জেলার তৎকালীন সিরাজগঞ্জ মহকুমার কাজীপুর থানার গান্ধাইল ইউনিয়নের বরইতলা গ্রামে জন্মগ্রহণ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা