প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুন ২০২৩ ১৮:৩০ পিএম
নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের সভাপতি দৈনিক নিউনেশানের সম্পাদক মো. মোকাররম হোসেন ও সাধারণ সম্পাদক দৈনিক আনন্দবাজারের সম্পাদক মুফদি আহমেদ।
দেশের উত্তরাঞ্চলের সাংবাদিকদের নিয়ে গঠিত সংগঠন নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের (এনবিজেএফ) নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতির দায়িত্ব পেয়েছেন দৈনিক নিউনেশানের সম্পাদক মো. মোকাররম হোসেন। সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক আনন্দবাজারের সম্পাদক মুফদি আহমেদ। শনিবার (১৭ জুন) সংগঠনটির বিশেষ সাধারণ সভায় সদস্যাদের উপস্থিতিতে ২৩ সদস্য বিশিষ্ট এই কমিঠি গঠিত হয়।
কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহসভাপতি শাহনেওয়াজ দুলাল (সরাসরি), যুগ্ম সাধারণ সম্পাদক গাউসুল আজম বিপু (জিটিভি), যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল বাসেদ মিয়া (সাবেক বাসস) কোষাধ্যক্ষ সাইফুন্নাহার সুমী,( ডেইলি ম্যাসেঞ্জার) দপ্তর সম্পাদক পঞ্চায়েত হাবিব (ইনকিলাব ), সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান রকি, (ভোরের পাতা) ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মশিউর রহমান (দৈনিক আনন্দবাজার) তথ্য ও প্রচার সম্পাদক এম উমর ফারুক (সংবাদ সারাবেলা)।
সদস্যরা হলেন, এম মোদাব্বের হোসেন (বাংলাদেশ প্রতিদিন), আনোয়ার উদ্দিন (সাবেক বাসস), আবু ইউসুফ (দৈনিক সংগ্রাম), শামসুল হক বসুনিয়া (আমাদের অর্থনীতি), জামিউল আহসান শিপু (দৈনিক ইত্তেফাক), সুমন মোস্তাফিজ (মোহনা টেলিভিশন), আব্দুল্লাহ আল মামুন (যুগান্তর), আহমেদ মুশফিকা নাজনীন (একুশে টিভি), জিয়া ইসলাম (প্রথম আলো), রুহুল আমীন (ভোরের কাগজ), আমিনুল ইসলাম (আমাদের অর্থনীতি ), এম জে ইসলাম (ফিন্যান্সিয়াল পোস্ট ), আহসান হাবিব সবুজ (ব্রেকিং নিউজ)।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, সংগঠনের সাবেক সভাপতি লুৎফর রহমান, শামসুল হক দুররানী, শেখ এনামুল হক, সদ্য সাবেক সভাপতি মোদাব্বের হোসেন। সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি ও উপদেষ্টা এম এ আজিজ।