× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারাদেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার দেবে টিআইবি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ মে ২০২৩ ২২:৫৩ পিএম

আপডেট : ১৫ মে ২০২৩ ২৩:৫৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০২৩-এর জন্য দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন আহ্বান করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যানাল বাংলাদেশ (টিআইবি)। সম্প্রতি দুইটি দৈনিক পত্রিকায় এ সংক্রান্ত বিজ্ঞাপন প্রকাশ করেছে সংস্থাটি।

টিআইবির দেওয়া ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশি মালিকানাধীন সংবাদপত্র, অনলাইন সংবাদমাধ্যম ও টিভি চ্যানেলে কর্মরত সাংবাদিকদের কাছ থেকে দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন আহ্বান করা হচ্ছে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মোট চারটি বিভাগে প্রকাশিত ও প্রচারিত সব ধরনের দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন থেকে নিরপেক্ষ বিচারকমণ্ডলী মাধ্যমে নির্বাচিত শ্রেষ্ঠ প্রতিবেদনের জন্য পুরস্কার দেওয়া হবে। প্রকাশিত প্রতিবেদন ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২২ সালের মধ্যে প্রকাশিত হতে হবে।

প্রতিবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ জুলাই ২০২৩। বিস্তারিত জানতে টিআইবির  https://ti-bangladesh.org/ija এই ওয়েবসাইটে ভিজিট করতে বলা হয়েছে। এ  বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকলে টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন সমন্বয়ক জাফর সাদিক নাম্বার ও ইমেলেই ০১৭০৯৬৬১৬৫৫,  [email protected]) যোগাযোগ করতে বলা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা