× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিইউজের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান চৌধুরীর মা আর নেই

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৩ ১১:২৫ এএম

আপডেট : ১৪ এপ্রিল ২০২৩ ১২:৫৯ পিএম

ডিইউজের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান চৌধুরীর মা গুল নাহার বেগম। সংগৃহীত

ডিইউজের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান চৌধুরীর মা গুল নাহার বেগম। সংগৃহীত

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান চৌধুরীর মা গুল নাহার বেগম আর নেই। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে নাটোরের বনপাড়ায় নিজ বাস ভবনে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলেমেয়ে ও নাতিনাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ৯৮ বছর বয়সী গুল নাহার বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে গোটা পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

গুল নাহার বেগমের অপর দুই ছেলে মুজিবুর রহমান চৌধুরী রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি-ঢাকার (রাবিসাস) সভাপতি ও সাইফুর রহমান চৌধুরী বড়াইগ্রাম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক।

বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে শোক জানিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি-ঢাকা (রাবিসাস), সিরাজগঞ্জ সাংবাদিক সমিতি-ঢাকা (সিসাস), পাবনা জার্নালিস্ট ফোরাম ও বড়াইগ্রাম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাঈদ সিদ্দিক।

শুক্রবার দুপুর ১২টায় বনপাড়ায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা