× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরওয়ার- সম্পাদক তরিকুল ইসলাম

খুলনা অফিস

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬ ১৬:১৫ পিএম

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬ ১৬:১৮ পিএম

খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মোস্তফা সরোয়ার ও সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলামসহ বিজয়ীদের ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন সহকর্মীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মোস্তফা সরোয়ার ও সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলামসহ বিজয়ীদের ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন সহকর্মীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে খুলনা প্রেসক্লাবের নির্বাচন। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন মোস্তফা সরওয়ার এবং মো. তরিকুল ইসলাম।

প্রেসক্লাবের লিয়াকত আলী মিলানয়তনে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। নির্বাচনে প্রেসক্লাব প্রাঙ্গণজুড়ে ছিল ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং উৎসবের আমেজ।

নির্বাচনের ফলাফলে সভাপতি পদে দৈনিক প্রবর্তন এর সম্পাদক মোস্তফা সরওয়ার ১১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক খুলনাঞ্চল এর সম্পাদক মিজানুর রহমান মিল্টন পেয়েছেন ৪২ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. তরিকুল ইসলাম ৯৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী মো. হেদায়েত হোসেন মোল্লা পেয়েছেন ৫০ ভোট।

কোষাধ্যক্ষ পদে বিমল সাহা ১০৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এম এ হাসান পেয়েছেন ৬১ ভোট।


এছাড়া তিনটি সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. জাহিদুল ইসলাম, কাজী শামিম আহমেদ ও সোহরাব হোসেন। যুগ্ম-সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মো. বেল্লাল হোসেন সজল। পাঠাগার, প্রকাশনা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বশির হোসেন।


নির্বাহী সদস্যের ছয়টি পদে নির্বাচিত হয়েছেন  মো. মাকসুদুর রহমান মাকসুদ, কাজী মোতাহার রহমান, মহেন্দ্রনাথ সেন, সোহেল মাহমুদ, মো. আনিস উদ্দিন ও কে এম জিয়াউস সাদাত ।

অন্যদিকে, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ মিলন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।


নির্বাচনে মোট ১৭২ জন ভোটারের মধ্যে ১৬৭ জন উপস্থিত ছিলেন। ১৫টি পদের বিপরীতে ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করেন খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) ও কমিটির চেয়ারম্যান মোঃ আরিফুল ইসলাম এবং সদস্য হিসেবে খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মেহেদী হাসান।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা