× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

খুলনা অফিস

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬ ২০:৪৫ পিএম

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬ ২০:৫১ পিএম

খুলনায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রবিবার সন্ধ্যা ৬টার দিকে প্রেসক্লাবের প্রধান ফটকের সামনে অবস্থান নেন সংবাদকর্মীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খুলনায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রবিবার সন্ধ্যা ৬টার দিকে প্রেসক্লাবের প্রধান ফটকের সামনে অবস্থান নেন সংবাদকর্মীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খুলনায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় সংবাদকর্মীরা। 

প্রেসক্লাব কমপ্লেক্সে ঢুকে রবিবার সন্ধ্যা ৬টার দিকে একদল বহিরাগত এই হামলা চালায় ।  

ঘটনার পরপরই বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা দ্রুত একত্রিত হয়ে প্রেসক্লাবের প্রধান ফটকের সামনে অবস্থান নেন এবং সড়ক অবরোধ করেন। 


খুলনা প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল বলেন, “প্রেসক্লাবের ভেতরে এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা ইতোমধ্যে ঘটনার ফুটেজ সংগ্রহ করেছি, এবং কারা জড়িত তা শনাক্তের চেষ্টা চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।”

তিনি আরও জানান, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে। একইসঙ্গে তিনি সাংবাদিকদের মধ্যে ঐক্য বজায় রাখার আহ্বান জানান।

ঘটনার প্রতিবাদে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারাও একাত্মতা প্রকাশ করেন। তারা বলেন, প্রেস ক্লাব সাংবাদিকদের নিরাপদ কর্মক্ষেত্র, সেখানে এ ধরনের হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর হুমকি। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা