× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউএস কংগ্রেশনাল রিকগনিশন পেলেন সাংবাদিক মনোয়ারুল ইসলাম

নিউইয়র্ক প্রতিবেদক

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬ ১২:০৮ পিএম

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬ ১২:০৯ পিএম

নিউইয়র্কে কংগ্রেশনাল রিকগনিশন পেয়েছেন সাংবাদিক মনোয়ারুল ইসলাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নিউইয়র্কে কংগ্রেশনাল রিকগনিশন পেয়েছেন সাংবাদিক মনোয়ারুল ইসলাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ইউএস কংগ্রেশনাল রিকগনিশন পেলেন প্রবাসী সাংবাদিক মনোয়ারুল ইসলাম। নিউইয়র্কে শুক্রবার আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা তার হাতে তুলে দেন কংগ্রেসের প্রভাবশালী সদস্য গ্রেস মেং।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোজাম্মেল হক, ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের প্রেস সেক্রেটারি গোলাম মোর্তুজা, এবং প্রবাসী সাংবাদিক ও কমিউনিটি নেতৃবৃন্দ।

তারা মনোয়ারুল ইসলামের দীর্ঘ সাংবাদিকতা জীবন ও প্রবাসী কমিউনিটিতে তার অবদানের প্রশংসা করেন।

গ্রেস মেং বলেন, সাংবাদিকতায় দীর্ঘদিনের অবদান ও কমিউনিটির প্রতি নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ মনোয়ারুল ইসলামকে এই সম্মাননা প্রদান করা হয়েছে।

মনোয়ারুল ইসলাম বাংলাদেশে দৈনিক আজকের কাগজ, বাংলাবাজার পত্রিকা এবং মানবজমিনসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।

তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচিত সাধারণ সম্পাদক এবং ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।

বর্তমানে তিনি নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকালের কনট্রিবিউটিং এডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন।

একই অনুষ্ঠানে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয় এবং সাংবাদিক মমিন মজুমদারকেও কংগ্রেশনাল রিকগনিশন প্রদান করা হয়। অনুষ্ঠানটি নিউইয়র্কের গুলশান টেরেসে অনুষ্ঠিত হয়।

বক্তারা অনুষ্ঠানে বলেন, বিশেষ করে এথনিক জার্নালিজম বা প্রবাসী সাংবাদিকতা নানা চ্যালেঞ্জের মধ্যেও কমিউনিটির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মরহুম ফাজলে রশীদ স্মরণে প্রবর্তিত “ফাজলে রশীদ পদক” প্রদান করা হয়।

এবছর এই পদকের জন্য মনোনীত হয়েছেন সিনিয়র সাংবাদিক, লেখক, অনুবাদক এবং ক্লাবের অন্যতম উপদেষ্টা ও সাপ্তাহিক বাংলাদেশের উপদেষ্টা আনোয়ার হোসাইন মঞ্জু।

এসময় ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুবুর রহমান, সাপ্তাহিক ঠিকানা’র ভারপ্রাপ্ত সম্পাদক এম এম শাহীন, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, আজকাল সম্পাদক শাহ নেওয়াজ, সাপ্তাহিক বর্ণমালা সম্পাদক  মাহফুজুর রহমান, সাপ্তাহিক প্রথম আলো সম্পাদক ইব্রাহীম চৌধুরী খোকন, উপদেষ্টা তাসের খান মাহমুদ তার হাতে ক্রেস্ট তুলে দেন।

এর আগে আনোয়ার হোসাইন মঞ্জু’র সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন ক্লাবের সাবেক সহ সভাপতি ও কার্যকরী সদস্য শেখ সিরাজুল ইসলাম। এসময় বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার উপস্থিত ছিলেন।  

পরবতীর্তে ক্লাবের ২০৬—২০২৭ সালের নতুন কার্যকরী কমিটিকে পরিচয় করিয়ে দেন এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার মঈনুদ্দীন নাসের। এসময় কমিশনের সদস্য এবিএম সালেহউদ্দীন ও মোহাম্মদ কাজল শুভেচ্ছা বক্তব্য রাখেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা