× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি সভা শুরু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬ ১২:১৭ পিএম

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬ ১৮:৩১ পিএম

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা উদ্যমী সংবাদকর্মীদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠেছে প্রতিদিনের বাংলাদেশ
পত্রিকার প্রধান কার্যালয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা উদ্যমী সংবাদকর্মীদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠেছে প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার প্রধান কার্যালয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

একরাশ স্বপ্ন, প্রত্যাশা ও নতুন পরিকল্পনা নিয়ে শুরু হয়েছে প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার  প্রতিনিধি সভা। ঢাকার কুড়িল বিশ্বরোডে পত্রিকাটির নিজস্ব কার্যালয়ে শনিবার সকাল সাড়ে ১১টায় দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন পত্রিকাটির সম্পাদক মারুফ কামাল খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কাউসার আহমেদ অপু, যিনি রংধনু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও পত্রিকাটির প্রকাশক।

বিশেষ অতিথি হিসেবে রয়েছেন রংধনু গ্রুপের ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান দিপু এবং পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোরছালীন বাবলা।

এর পাশাপাশি রংধনু গ্রুপের হেড অব ব্র্যান্ড মিডিয়া সাইফুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত আছেন।

অনুষ্ঠানটি শুরু হয় গ্রাফিক ডিজাইনার রাজু মজুমদারের কোরআন তেলাওয়াতের মাধ্যমে।

শুভেচ্ছা বক্তব্যে ব্যবস্থাপনা সম্পাদক মোরছালীন বাবলা বলেন, দেশের শীর্ষস্থানীয় পত্রিকাগুলোর তালিকায় প্রতিদিনের বাংলাদেশ  ইতোমধ্যে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে।

তিনি জানান, রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলামের নেতৃত্ব ও নিরলস প্রচেষ্টায় পত্রিকাটি তিন বছর অতিক্রম করেছে। ২০২৩ সালের ৮ জানুয়ারি যাত্রা শুরুর পর নানা প্রতিবন্ধকতা পেরিয়ে তারা এগিয়ে যাচ্ছেন।

তিনি আরও বলেন, “আমরা সবসময় সংবাদকে প্রাধান্য দিয়েছি। মাঠপর্যায়ে প্রতিনিধিরাই আমাদের মূল শক্তি। তাদের পরিশ্রমেই পত্রিকা এগিয়ে যাচ্ছে।” সাংবাদিকতার পেশাগত চ্যালেঞ্জের কথাও তুলে ধরে তিনি বলেন, আর্থিক নিরাপত্তা ও সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্প আরও এগিয়ে যেতে পারত।

সভায় অংশ নিয়ে ময়মনসিংহের ভালুকা প্রতিনিধি মীর ফাহাদ বলেন, এই আয়োজনটি সাংবাদিকদের জন্য নিজেদের অভিজ্ঞতা ও সমস্যার কথা বলার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। 

“এ ধরনের উদ্যোগ এই প্রথম। এখানে পেশাগত নানা বিষয় নিয়ে আলোচনা হবে, সমাধানের পথও খোঁজা যাবে”, যোগ করেন তিনি।

‘বুক তার বাংলাদেশের হৃদয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৩ সালে যাত্রা শুরু করে দেশের প্রথম পূর্ণাঙ্গ মাল্টিমিডিয়াভিত্তিক দৈনিক প্রতিদিনের বাংলাদেশ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকার নিয়ে অল্প সময়েই পত্রিকাটি দেশের পাঠকমহলে শক্ত অবস্থান তৈরি করেছে।

সেই ধারাবাহিকতায় দিনব্যাপী প্রতিনিধি সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা উদ্যমী সংবাদকর্মীদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠেছে পত্রিকার প্রধান কার্যালয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা