× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুলশানে কাস্টমস অফিসে সাংবাদিকদের ওপর হামলা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ মার্চ ২০২৬ ১৩:১৮ পিএম

আপডেট : ১৭ মার্চ ২০২৬ ১৩:২৪ পিএম

চাঁদাবাজির অভিযোগের অনুসন্ধান করতে গিয়ে গুলশান কাস্টমস কার্যালয়ের সামনে হামলার শিকার হন সাংবাদিকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চাঁদাবাজির অভিযোগের অনুসন্ধান করতে গিয়ে গুলশান কাস্টমস কার্যালয়ের সামনে হামলার শিকার হন সাংবাদিকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গুলশান কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ডিভিশন কার্যালয়ে চাঁদাবাজির অভিযোগের অনুসন্ধান করতে গিয়ে হামলার শিকার হলেন গ্রীন টিভির দুই সংবাদকর্মী। এ সময় ক্যামেরাসহ প্রায় ১৭ লক্ষ টাকার সরঞ্জামও ছিনিয়ে নেয় হামলাকারীরা। 

গুলশান কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ডিভিশন কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে,  গুলশান কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ডিভিশন কার্যালয় গেলে কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর মারধরের শিকার হন গ্রীন টেলিভিশনের অপরাধ বিষয়ক প্রতিবেদক শান্ত খান এবং সিনিয়র ক্যামেরাপারসন মো. শরীয়তউল্লাহ। পরে গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়। হামলার সময় তাদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয় ।

অভিযোগ রয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে দীর্ঘদিন ধরে নির্দিষ্ট অঙ্কের অর্থ আদায়ের অভিযোগ রয়েছে এই দপ্তরের বিরুদ্ধে। এসব অভিযোগের সত্যতা জানতে এবং এ বিষয়ে ব্যাখ্যা নিতে সাগর সেনের সাক্ষাৎকার চাইলে পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে। 

ভুক্তভোগী শান্ত খান জানান, সংবাদ সংগ্রহের জন্য অফিসে প্রবেশ করার পর কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী তাদের ওপর ক্ষিপ্ত হয়। অফিসের বাহিরে মূল ফটকে ‍ভিডিও ফুটেজ নেওয়া সময় তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলার সময় ভাঙচুর করা হয় ক্যামেরা, ছিনিয়ে নেওয়া হয় মাইক্রোফোনসহ প্রায় ১৭ লক্ষ টাকার সরঞ্জাম। 

কাস্টমস গুলশান বিভাগের উপ কমিশনার সাগর সেন মুঠোফোনে প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “কাস্টমস অফিসে দালালি করা কতিপয় ব্যক্তি এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে।” অফিসের ইউডি ক্লার্ক বাবু ও জাকিরের নেতৃত্বে হামলার ঘটনার বিষয়ে উপ-কমিশনার স্বীকার করলেও তাদের বিরুদ্ধে এখনও কোন ব্যবস্থা নেওয়া হয়নি।    

এ ঘটনায় বনানী থানায় মামলা দায়ের করা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে বনানী থানা কর্তৃপক্ষ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা