প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৩ এএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪০ পিএম
দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর ব্যবস্থাপনা সম্পাদক মোরছালীন বাবলার জন্মদিনে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সম্পাদক মারুফ কামাল খানসহ সহকর্মীরা। ছবি: আলী হোসেন মিন্টু/প্রতিদিনের বাংলাদেশ
জন্মদিনে সহকর্মীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন আরজি মিডিয়ার নির্বাহী পরিচালক ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর ব্যবস্থাপনা সম্পাদক মোরছালীন বাবলা।
তার জন্মদিন উপলক্ষে সোমবার কেক কাটাসহ বিভিন্ন আয়োজন করেন সহকর্মীরা। ওই সময় ফুলেল শুভেচ্ছা জানানো হয় তাকে।
কেক কাটার আগে দেওয়া বক্তব্যে মোরছালীন বাবলার চৌকস নেতৃত্ব ও সুদক্ষ ব্যবস্থাপনার প্রশংসা করেন প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মারুফ কামাল খানসহ সহকর্মীরা।
তাদের ভাষ্য, মোরছালীন বাবলা স্তম্ভের মতো প্রতিষ্ঠানকে ধরে রেখেছেন। যেকোনো সংকটজনক পরিস্থিতিকে তিনি মোকাবিলা করেন পেশাদারত্বের সঙ্গে। একই সঙ্গে প্রতিটি বিভাগের সহকর্মীদের প্রয়োজনে অভিভাবক হিসেবে পাশে দাঁড়ান।
মোরছালীন বাবলার নেতৃত্বে প্রতিদিনের বাংলাদেশ ও গ্রিন টিভি আরও এগিয়ে যাবে, সে প্রত্যাশা করে তার প্রতি শুভকামনা জানান সহকর্মীরা।
দীর্ঘদিন ধরে প্রতিদিনের বংলাদেশের ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন জ্যেষ্ঠ সাংবাদিক মোরছালীন বাবলা। তিনি নারায়ণগঞ্জের জনপ্রিয় দৈনিক যুগের চিন্তার প্রকাশক ও সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন।
সাংবাদিকতা জীবনে চ্যানেল আই, নয়া দিগন্ত, মানবজমিন, জনকণ্ঠ, চ্যানেল ওয়ানসহ দেশের বিভিন্ন শীর্ষ গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন নারায়ণগঞ্জের এ সন্তান। পাশাপাশি গুরুদায়িত্ব সামলেছেন বিভিন্ন সাংবাদিক সংগঠনেরও।