× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিদিনের বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিআরইউ’র শুভেচ্ছা বার্তা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬ ২২:৩৯ পিএম

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬ ১৪:৩৩ পিএম

প্রতিদিনের বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিআরইউ’র শুভেচ্ছা বার্তা

আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি, ২০২৬) দৈনিক প্রতিদিনের বাংলাদেশের তৃতীয় বর্ষপূর্তি। প্রতিদিনের বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিষ্ঠানটিতে কর্মরত ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

এক বিবৃতিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক ‘প্রতিদিনের বাংলাদেশ’ পরিবারকে এই শুভেচ্ছা জানান।

নেতৃবৃন্দ বলেন, ‘প্রতিদিনের বাংলাদেশ’ মুক্ত ও স্বাধীন সংবাদ চর্চার মাধ্যমে দেশ ও জাতির সেবা করে যাচ্ছে। প্রতিষ্ঠানটিতে কর্মরত সাংবাদিকবৃন্দ পেশাদারিত্বের সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারা আগামীতেও অব্যাহত রাখবেন বলে নেতৃবৃন্দ আশা ব্যক্ত করেন। 

প্রতিদিনের বাংলাদেশ ২০২৩ সাল থেকে প্রকাশিত একটি বাংলা ভাষার দৈনিক সংবাদপত্র। রংধনু গ্রুপের উদ্যোগে ঢাকা থেকে ব্রডশিট আকারে প্রকাশিত। ‘বুক তার বাংলাদেশের হৃদয়’ পত্রিকাটির আনুষ্ঠানিক স্লোগান। মুদ্রণ ছাড়াও পত্রিকাটির অনলাইন ও মাল্টিমিডিয়া সংস্করণ আছে।

পত্রিকাটি সংবাদ ও প্রবন্ধসমূহ-জাতীয়, রাজনীতি, দেশজুড়ে, বিশ্বজুড়ে, বাণিজ্য, খেলা, বিনোদন, মতামত বিভাগ অনুযায়ী প্রকাশ করে। সংবাদ দ্রুত সময়ে পাঠকের কাছে পৌঁছাতে কাজ করছেন একঝাঁক নিবেদিত কর্মী।

২০২২ সালের বড়দিনে ঢাকা থেকে প্রতিদিনের বাংলাদেশ পত্রিকাটির কর্ণধার রংধনু গ্রুপ নতুন একটি দৈনিক সংবাদপত্র প্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা দেয়। মুদ্রণ শুরুর আগে বাংলাদেশের অনলাইন ও মাল্টিমিডিয়া সংস্করণ চালু হয়। কাউসার আহমেদ অপুর প্রকাশনায় মুস্তাফিজ শফির সম্পাদনায় পত্রিকাটির নিয়মিত প্রকাশনা শুরু হয় ২০২৩ সালের ৮ জানুয়ারি থেকে।]শফি ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পত্রিকাটির প্রধান সম্পাদক ছিলেন। বর্তমানে পত্রিকাটির সম্পাদকের দায়িত্বে আছেন মারুফ কামাল খান।

ঢাকার প্রগতি সরণি, কুড়িলে (বিশ্বরোড) প্রতিদিনের বাংলাদেশের কার্যালয়।

আরকে/প্রবা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা