× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকদের বিএআরএফের সংবর্ধনা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫ ১৪:২২ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরামের (বিএআরএফ) ৫ জন সদস্য বিভিন্ন সংগঠন ও সংস্থা কর্তৃক সেরা প্রতিবেদকের পুরস্কার পাওয়ায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

রাজধানীর খামারবাড়িতে বুধবার সকালে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তাদের হাতে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএআরএফের সভাপতি রফিকুল ইসলাম সবুজ ও সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি কাওসার আজম। এতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি চপল মাহমুদ, অর্থ সম্পাদক মোহাম্মদ আইনাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হুসাইন, দপ্তর সম্পাদক ফারুক আহমাদ আরিফ, প্রশিক্ষণ সম্পাদক শওকত আলী পলাশ, কার্যনির্বাহী কমিটির সদস্য মুন্না রায়হান, জাহিদুর রহমান প্রমুখ।

স্টার নিউজের বিশেষ প্রতিনিধি ফয়জুল সিদ্দিকী টিআইবির অনুসন্ধানী প্রতিবেদন, সমকালের সিনিয়র রিপোর্টার জাহিদুর রহমান মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড, জাগোনিউজের সিনিয়র রিপোর্টার নাজমুল হুসাইন ইআরএফ বেস্ট অ্যাওয়ার্ড, দেশ রুপান্তরের স্টাফ রিপোর্টার শওকত আলী পলাশ ডিআরইউ বেস্ট অ্যাওয়ার্ড ও বৈশাখী টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাইফুল মাসুম ব্র্যাক মাইগ্রেশন অ্যাওয়ার্ড পাওয়ায় সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে রফিকুল ইসলাম সবুজ বলেন, সদস্যদের পুরস্কৃত হওয়ায় ব্যক্তির সঙ্গে সংগঠনের পক্ষ থেকে আমরাও আনন্দিত। শুধু আনন্দ নয় বরং কোন সদস্যদের বিপদেও আমরা পাশে থাকবো। এজন্য কল্যাণ তহবিল গঠন করা সম্ভব হলে সদস্যদের ঋণ বা অনুদানে সহায়তা করার চিন্তা রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা