প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫ ১৪:৩৪ পিএম
আপডেট : ২৫ মে ২০২৬ ১৯:৫৮ পিএম
কাঁদা ও জুতার পাড়ায় ডেইলি স্টার। প্রবা ফটো
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ও জুলাই অভ্যুত্থানের অন্যতম আলোচিত মুখ শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে একদল হামলাকারী দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের অফিসে ভাঙচুর করে আগুন দেয়, এতে দুটি অফিসেই অবকাঠামোগত ক্ষতি হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে ক্ষতিগ্রস্থ ভবন দুটিতে গিয়ে ছবি তুলেছেন প্রতিদিনের বাংলাদেশের প্রতিবেদক ফারুক আহমাদ আরিফ।
গুঁড়া কাঁচের ওপর ডেইলি স্টারের নিরাপত্তাকর্মীর ব্যাচ।
সিঁড়ির সামনে পড়ে আছে কাঠ, ও স্টিলের পাত, ভাঙা গ্লাস।
প্রথমার ৪ তলা ভবনটি দেখতে উৎসুক মানুষের ঢল।
আগুন চিহ্ন নিয়ে ঝুলছে সৌন্দর্য বর্ধনে ব্যবহৃত স্টিলের পাতগুলো।
পোড়া পত্রিকার স্তুপে লোহা খুঁজছেন এক ব্যক্তি।
প্রথমা ভবনে পাইপ দিয়ে পানি দিচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।