× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকাসহ ২১ দফা বাস্তবায়নের দাবি সাংবাদিকদের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫ ২০:০৮ পিএম

আপডেট : ০১ নভেম্বর ২০২৫ ২০:৪২ পিএম

সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকাসহ  ২১ দফা বাস্তবায়নের দাবি সাংবাদিকদের

বিএফইউজে ঘোষিত সাংবাদিকদের সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম বোর্ড গঠন, সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন, সাপ্তাহিক দুই দিনের ছুটি, সাংবাদিক হত্যার বিচার, গণমাধ্যমবিরোধী কালাকানুন বাতিল ও স্বতন্ত্র শ্রম আদালত স্থাপনসহ ২১ দফা দাবি বাস্তবায়নের জন্য দেশের বিভিন্নি জেলায় সাংবাদিকরা সমাবেশ ও র‌্যালি করেছে।

সমাবেশ থেকে দ্রুততম সময়ে সাংবাদিক সমাজের ন্যায্য দাবি পূরণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। খবর প্রতিনিধিদের পাঠানো। 

খুলনা : জুলাইয়ের ছাত্র গণঅভ্যুত্থানের প্রত্যাশা অনুযায়ী গণমাধ্যমে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি দাবি করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন বলেছেন, ফ্যাসিবাদের দোসররা পুনরায় মিডিয়া হাউজগুলোতে আধিপত্য কায়েম করেছে। সাংবাদিকদের ওপর নানান নিপীড়নই প্রমাণ করে দলদাস গোষ্ঠীর চক্রান্ত শেষ হয়নি।

শনিবার (১ নভেম্বর) সকালে খুলনা প্রেসক্লাবের সামনে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত বিজয় ধরে রাখতে ও এর সুফল গণমানুষের কাছে পৌঁছে দিতে খুলনার সাংবাদিক সমাজ রাজপথে আন্দোলনের জন্য প্রস্তুত।

বিএফইউজে ঘোষিত ২১ দফা দাবির মধ্যে রয়েছে সাংবাদিকদের সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম বোর্ড গঠন, সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন, সাপ্তাহিক দুই দিনের ছুটি, সাংবাদিক হত্যার বিচার, গণমাধ্যমবিরোধী কালাকানুন বাতিল ও স্বতন্ত্র শ্রম আদালত স্থাপন।

সমাবেশে সভাপতিত্ব করেন এমইউজে খুলনার সভাপতি মো. আনিসুজ্জামান এবং পরিচালনা করেন কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা।

বিশেষ অতিথি ছিলেন বিএফইউজের সাবেক সহসভাপতি মো. রাশিদুল ইসলাম, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন।

এ সময় খুলনার বিভিন্ন সংবাদমাধ্যমের শতাধিক সাংবাদিক উপস্থিত থেকে স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবিতে সংহতি প্রকাশ করেন।

নীলফামারী : সাংবাদিকদের পেশাগত অধিকার নিশ্চিত করা এবং 'নো ওয়েজ বোর্ড নো মিডিয়া' নীতি কার্যকরের দাবিতে আজ শনিবার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সমাবেশে সাংবাদিক নেতারা ২১ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আরফিনুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইয়াসিন মোহাম্মদ সিথুন।

নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান বাড্ডা তার বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন না হওয়ায় এবং দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে সাংবাদিকরা পরিবার নিয়ে চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন। 

নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইয়াসিন মোহাম্মদ সিথুন বলেন, গণমাধ্যমকর্মীদের ওপর হামলা-মামলার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। আমরা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে অবিলম্বে সুরক্ষা নীতিমালা প্রণয়নের দাবি জানাচ্ছি। 

এতে আরও বক্তব্য রাখেন: নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিপন ইসলাম শেখ, দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি নাসির উদ্দিন শাহ মিলন, এটিএন নিউজের জেলা প্রতিনিধি মিল্লাদুর রহমান মামুন, সাপ্তাহিক নীল চোখ পত্রিকার সম্পাদক মোস্তাফিজুর রহমান সবুজ, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার তহমিন হক ববি, আরটিভির জেলা প্রতিনিধি হাসান রাব্বি প্রধান, মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি মঞ্জুরুল আলম সিয়াম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম প্রমূখ।

কুড়িগ্রাম : শনিবার (১ নভেম্বর) দুপুর ১২টায় ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে কুড়িগ্রাম কলেজ মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশে অংশগ্রহণ করে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিইউজে)'র ৯টি উপজেলার প্রায় অর্ধশত সাংবাদিক। 

এ সময় বক্তব্য কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের আহবায়ক আরিফুল ইসলাম রিগানের সভাপতিত্বে বক্তব্য রাখেন-কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব মনোয়ার হোসেন লিটন, যুগ্ম আহবায়ক বশির আহমেদ, আমিনুল ইসলাম, বাবুল জামান, রাশিদুল ইসলাম রাশেদ, মুহাম্মদ জুবাইর ইসলাম, আব্দুল্লাহ্ সাহেদ, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, সাংবাদিক রাশেদুজ্জামান তাওহীদ, সাওরাত সোহেল, খন্দকার আরিফুল ইসলাম প্রমুখ। 

অনুষ্ঠানটি সঞ্চালনা কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের যুগ্ন আহবায়ক দৈনিক কালের কন্ঠের উত্তরাঞ্চল প্রতিনিধি তামজিদ হাসান তুরাগ।  সমাবেশে অবিলম্বে ২১ দফা দাবি বাস্তবায়নের উদাত্ত আহŸান জানান বক্তারা। অন্যথায় দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা