× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন প্রতিদিনের বাংলাদেশের রাহাত হুসাইন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪৭ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫ পেয়েছেন প্রতিদিনের বাংলাদেশের নিজস্ব প্রতিবেদক রাহাত হুসাইন। তিনি তার বিশেষ প্রতিবেদন নীরবে বিলুপ্ত হচ্ছে দক্ষিণ সিটির হোমিও দাতব্য চিকিৎসা এ প্রতিবেদনের জন্য সেবা ও জন দুর্ভোগ ক্যাটাগরিতে এ পুরস্কার লাভ করেন। পুরস্কারের মূল্যমান ৫০ হাজার টাকা।

শনিবার ( সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার হস্তান্তর করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ প্রতি বছর এ পুরস্কারের আয়োজন করে। এবার পাঁচ ক্যাটাগরিতে ছয়জন সাংবাদিককে এ পুরস্কারে ভূষিত করেন।

এবার নগর পরিকল্পনা ক্যাটাগরিতে (অনলাইন ও প্রিন্ট) পুরস্কার পেয়েছেন বিজনেস স্ট্যান্ডার্ডের সাংবাদিক জাহিদুল ইসলাম, সেবা সংস্থার অনিয়ম ও দুর্নীতি ক্যাটাগরিতে ডেইলি সানের জ্যেষ্ঠ প্রতিবেদক রাশেদুল হাসান, টেলিভিশন ক্যাটাগরিতে যৌথভাবে এখন টিভির দেলোয়ার হোসাইন দোলন ও বাংলা ভিশনের কেফায়েত শাকিল এবং অনুসন্ধানী ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন ইনডিপেনডেন্ট টিভির সাংবাদিক নাজমুল সাঈদ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা