× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদে সংবাদকর্মীদের ছুটি ৫ দিন করার দাবি এসআরএফের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ মার্চ ২০২৫ ১৭:৫১ পিএম

আপডেট : ২১ মার্চ ২০২৫ ১৮:৩৬ পিএম

ঈদে সংবাদকর্মীদের ছুটি ৫ দিন করার দাবি এসআরএফের

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে সংবাদকর্মীদের ছুটি বাড়ানোর দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম (এসআরএফ)।

শুক্রবার (২১ মার্চ) এসআরএফ সভাপতি মো. মাসউদুর রহমান ও  সাধারণ সম্পাদক গোলাম রব্বানী এক বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে এসআরএফ নেতারা বলেন, এবার ঈদে সরকারি কর্মকর্তা কর্মচারীরা দীর্ঘ ছুটি পাচ্ছেন। ঈদের টানা পাঁচ দিন সরকারি ছুটির সঙ্গে এবার আগে-পরেও মিলছে স্বাধীনতা দিবস, শবে কদর ও সাপ্তাহিক ছুটি। সবকিছু মিলিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মার্চের শেষ সপ্তাহ ও এপ্রিলের প্রথম সপ্তাহ যাবে ছুটির মধ্যে। অথচ সংবাদ মাধ্যম কর্মীদের কথা বিবেচনায় না নিয়ে নোয়াব মাত্র ৩ দিনের ছুটি ঘোষণা করেছে। এটা এক ধরনের বৈষম্য। নোয়াবের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে সরকারি ছুটির সঙ্গে মিলিয়ে ঈদের ছুটি বাড়িয়ে কমপক্ষে ৫ দিন করার দাবি জানান তারা।

উল্লেখ্য, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে সংবাদপত্র ৩ দিন বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

নোয়াবের বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০ ও ৩১ মার্চ এবং ১ এপ্রিল ছুটি থাকবে। তবে চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল ফিতর ১ এপ্রিল অনুষ্ঠিত হলে সে ক্ষেত্রে পরদিন ২ এপ্রিল সংবাদপত্র বন্ধ থাকবে। নোয়াবের এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে এরই মধ্যে বিভিন্ন সংগঠন বিবৃতি প্রদান করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা