× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রাজু আলীমের জন্মদিন আজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ মার্চ ২০২৫ ২৩:২৩ পিএম

রাজু আলীম। ছবি : সংগৃহীত

রাজু আলীম। ছবি : সংগৃহীত

একাধারে কবি, সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব রাজু আলীমের জন্মদিন আজ বুধবার। এই দিনে তিনি শরীয়তপুরের ডা. আব্দুল আলীম ও ইকবালুন নেসা দম্পতির ঘরে জন্ম নেন।

রাজু আলীম লেখাপড়া করেছেন বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে। মেধাবী এই তরুণ তার কর্মজীবন শুরু করেন সেবা প্রকাশনীর কর্ণধার কাজী আনোয়ার হোসেনের হাত ধরে। পরবর্তীকালে সম্পাদকীয় সহকারী হিসেবে কাজ করেন দৈনিক ইত্তেফাকে। 

বর্তমানে তিনি চ্যানেল আইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে কর্মরত। এই প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় তিনি নির্মাণ করেছেন কয়েক হাজার টিভি অনুষ্ঠান, টক-শো, তথ্যচিত্র, সরাসরি সম্প্রচার অনুষ্ঠান।

রাজু আলীমের প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে- সবার উপরে শরীর সত্য, দুরন্ত পাখির ঘ্রাণ, অফিস স্পাউস, সুন্দরীতমা, আহ! প্রজাপতি, ভালোবাসার নীল ময়ূরী, মুক্তিযুদ্ধ ও ভালোবাসার চিত্রনাট্য, নির্বাচিত দুঃখ কষ্ট। তার ১০টি টিভি নাটক রয়েছে। তার প্রকাশিত বই- একশ প্রেম, চাঁদের সঙ্গে প্রেম। 

রাজু আলীমের পরিচালনায় ইমপ্রেস টেলিফিল্ম এর ছবি ভালোবাসার রাজকন্যা দর্শক নন্দিত হয়েছে। তার নতুন চলচ্চিত্র ভালোবাসার প্রজাপতি। তার টিভি নাটক রচনা, নাট্যরূপ ও টেলিফিল্ম নির্দেশনার মধ্যে- সুন্দরীতমা, সে এক রহস্যময়ী, কদমফুল মেয়ে, মন তার শঙ্খিনী, বৃষ্টির ফুল, কীর্তিনাশা পরী, বিশেষ মানুষ, প্রজাপতির সুখ দুঃখ, রূপার জন্য ভালোবাসা, একজন দুর্বল মানুষ, রোদ বৃষ্টির কবিতা, নিষিদ্ধ লোবান, এক চিমটি ভালোবাসা, নির্বাসিতা, ভালোবাসার ঘ্রাণ, নিউজ ম্যান, ডেক্সট্রো কার্ডিয়া ও মাছরাঙা মেয়ে উল্লেখযোগ্য।

সুনীল সাহিত্য পুরস্কার, কবি শামসুর রাহমান স্মৃতি পুরস্কার, বাচসাস প্রডিওসার অব দ্য ইয়ার পুরস্কার, সিজেএফবি ক্রিটিক অ্যাওয়ার্ড এবং বাংলাদেশ কালচারাল রিপোর্টার্সসহ উল্লেখযোগ্য পুরস্কারে সম্মানিত হয়েছেন রাজু আলীম।

এই কবি ও মিডিয়া ব্যক্তিত্ব বাংলাদেশ চেম্বার অব কমার্স, ইউএসএ (বাংলাদেশ চাপ্টার)-এর ভাইস-প্রেসিডেন্ট। শরীয়তপুর সাংবাদিক সমিতি ও বাচসাস-এর সাবেক প্রেসিডেন্ট তিনি। গ্লোবাল চেম্বার বাংলাদেশ এর প্রেসিডেন্ট, গ্লোবাল ব্র্যান্ডস ও টেলিপ্রেস-এর সিইও এবং ওয়ার্ল্ডস ট্র্যাভেলার্স ক্লাবের নির্বাচিত পরিচালক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা