× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুজব মোকাবিলায় ‘ফ্যাক্ট চেক’ আসছে একুশে টেলিভিশনে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫ ১৭:৪৯ পিএম

আপডেট : ২০ জানুয়ারি ২০২৫ ১৮:০২ পিএম

গুজব মোকাবিলায় ‘ফ্যাক্ট চেক’ আসছে একুশে টেলিভিশনে

তথ্য, অপ-তথ্য, ভুল তথ্য আর গুজব নিয়ে আয়োজিত ব্যতিক্রমী এক অনুষ্ঠান ‘ফ্যাক্ট চেক’ নিয়ে আসছে একুশে টেলিভিশন (ইটিভি)।

অনুষ্ঠানটির প্রথম পর্ব প্রচারিত হবে মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ১০টায়। শুভ আহমেদের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন সিনিয়র সাংবাদিক হারুন উর রশীদ। প্রতি মঙ্গলবার রাত ১০টায় লাইভ সম্প্রচারিত হবে অনুষ্ঠানটি।

ভুয়া খবর আর গুজবের প্রভাব সুদূর প্রসারী। এটা যেমন ব্যক্তির জীবনকে বিপর্যস্ত করতে পারে, তেমনি জাতীয় জীবনেও তৈরি করতে পারে সংকট। আর এই নকলের ভিড়ে, আসল হারিয়ে যায়। অপ-তথ্যের দাপটে সঠিক তথ্য কোনটি তা নিয়ে নাগরিকরা পড়েন সংশয়ে।

শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বকেই এখন মিথ্যা সংবাদের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। আর এই সময়ে ‘ফেক নিউজ আগ্রাসনের’ শিকার হচ্ছে বাংলাদেশ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেক নিউজকে জ্যামিতিকভাবে ছড়িয়ে দিচ্ছে।

গুজব আর অপ-তথ্যের জবাব দিতেই একুশে টেলিভিশনের ‘ফ্যাক্ট চেক’। অনুষ্ঠানে গুজব চেনার পদ্ধতি জানাবেন বিশ্লেষকরা। বলবেন সচেতনতার কথাও।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা