× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের সিদ্ধান্তে ডিইউজের গভীর উদ্বেগ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪ ২০:০২ পিএম

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪ ০০:৪০ এএম

সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের সিদ্ধান্তে ডিইউজের গভীর উদ্বেগ

পেশাগত কাজে সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের জন্য নির্ধারিত অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের সিদ্ধান্তের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

শনিবার (২৮ ডিসেম্বর) ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী এবং সাধারণ সম্পাদক আকতার হোসেন এক বিবৃতিতে এই  উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রতি।

সাংগঠনিক সম্পাদক গোলাম মুজতবা ধ্রুব সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

উদ্বেগ, প্রতিবাদ ও নিন্দা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, এটি স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি স্বরূপ। সরকারের এই সিদ্ধান্ত স্বাধীন সাংবাদিকতার বিকাশকে শুধু বাধাগ্রস্তই করবে না, সংবাদ মাধ্যমের অবাধ তথ্যপ্রবাহ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকেও হুমকির মধ্যে ফেলে দিবে।

ডিইউজে সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনার উপর বিশ্বাস রেখে একটি গণতান্ত্রিক, উদার ও শোষণহীন রাষ্ট্র নির্মাণে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ সৃষ্টি করা জরুরি। কিন্তু সরকারের এই সিদ্ধান্ত তার বদলে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করবে; যা কখনোই কাম্য নয়।

এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দুই শতাধিক সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করার ঘটনায়ও উদ্বেগ প্রকাশ করে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা