× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এনটিভির পরিচালক পেলেন সার্ক গ্লোবাল লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪ ২২:৫৫ পিএম

আপডেট : ২৪ নভেম্বর ২০২৪ ২২:৫৫ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির পরিচালক আলহাজ্ব নুরুদ্দীন আহমেদকে সার্ক গ্লোবাল লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড-২০২৪ প্রদান করা হয়েছে।

রবিবার (২৪ নভেম্বর) নেপালের কাঠমান্ডু কে এম সি অডিটোরিয়ামে তাকে সার্ক গ্লোবাল লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড-২০২৪ তুলে দেন নেপালের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং।

দেশের প্রবীণ ফটোসাংবাদিক নুরুদ্দীন আহমেদ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী। ১৯৫৪ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণকারী নুরুদ্দীন আহমেদের দেশের শিল্প খাতে রয়েছে গুরুত্বপূর্ণ অবদান। তিনি জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য। নুরুদ্দীন আহমেদ বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পাঁচবার সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা