× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হওয়ায় ডিইউজের প্রতিবাদ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪ ২১:৪৯ পিএম

আপডেট : ১১ নভেম্বর ২০২৪ ২২:০৩ পিএম

সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হওয়ায় ডিইউজের প্রতিবাদ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক দুই শতাধিক পেশাদার সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করায় উদ্বেগ প্রকাশ করেছে মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। একই সঙ্গে এই ঘটনার প্রতিবাদ ও নিন্দা  জানানো হয়েছে। ডিইউজে এ ধরনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রতি।

সোমবার (১১ নভেম্বর) এক বিবৃতিতে ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী এবং সাধারণ সম্পাদক আকতার হোসেন উদ্বেগ, প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেন, এটি স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি স্বরূপ। রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে সাংবাদিকদের ওপর হামলা-মামলা, গ্রেপ্তার ও হয়রানি সরকারের জন্য কোনো সুফল বয়ে আনবে না। যারা গণতন্ত্র মানবতা এবং স্বাধীন সাংবাদিকতার কথা বলছেন, তাদের কাছ থেকে এ ধরনের সিদ্ধান্ত কোনোভাবেই আশা করে না জনগণ।

বিবৃতিতে ডিইউজে সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা একজন নোবেলজয়ী ব্যক্তিত্ব। উপদেষ্টাদের মধ্যে অনেকেই তাদের পেশাগত জীবনে দক্ষতা ও  গ্রহণযোগ্যতার পরিচয় দিয়েছেন। সেই সরকারের সময়ে সাংবাদিকদের নামে আগের মতো মামলা-হামলা চলমান থাকবে সেটা কখনো কাঙ্ক্ষিত নয়। এ ছাড়া সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করাও গ্রহণযোগ্য হতে পারে না।

ডিইউজে অবিলম্বে একটি গণতান্ত্রিক, উদার ও শোষণহীন রাষ্ট্র নির্মাণে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ সৃষ্টি করার জন্য সরকারের প্রতি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা