প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৫৬ পিএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৭:০৬ পিএম
বদিউল আলম। ফাইল ফটো
জাতীয় প্রেস ক্লাবের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ও কোষাধ্যক্ষ এবং নিউজ টুডের সাবেক সিটি এডিটর বদিউল আলম মারা গেছেন।
রবিবার (২৯ সেপ্টেম্বর) বার্ধক্যজনিত কারণে রাজধানীর ইস্কাটনের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন ধরে কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
রবিবার রাত সাড়ে আটটায় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া বদিউল আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।