× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফরিদা ইয়াসমিন ও শ্যামল দত্তকে প্রেসক্লাব থেকে অব্যাহতি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ আগস্ট ২০২৪ ২৩:০১ পিএম

ফরিদা ইয়াসমিন ও শ্যামল দত্ত। ফাইল ফটো

ফরিদা ইয়াসমিন ও শ্যামল দত্ত। ফাইল ফটো

জাতীয় প্রেসক্লাবে বড় ধরনের পরিবর্তন ঘটেছে। সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্তকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও শাহনাজ সিদ্দিকী সোমাকেও ব্যবস্থাপনা কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে এ তিন জনের সদস্য পদও বাতিল করা হয়। 

রবিবার (১১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের নতুন সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়ার স্বাক্ষরে এ সংক্রান্ত একটি নোটিশ জারি করা হয়েছে। 

নোটিসে বলা হয়েছে, ‘ছাত্র গণ-অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কগণ গত শনিবার জাতীয় প্রেসক্লাবে এসে তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি ব্যবস্থাপনা কমিটি বরাবর পেশ করেন। তাদের দাবির যৌক্তিকতা বিবেচনা করে জাতীয় প্রেসক্লাব ও সদস্যদের নিরাপত্তা এবং সাংবাদিক সমাজের ভাবমূর্তি অক্ষুন্ন রাখার লক্ষ্যে ফরিদা ইয়াসমিন, শ্যামল দত্ত ও শাহনাজ সিদ্দিকীকে ক্লাব ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানসহ গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৩ (ক) ও ৩৪ মোতাবেক তাদের সদস্যপদ বাতিল করা হল।’

ফরিদা ইয়াসমিন ও শ্যামল দত্তের প্রতিক্রিয়া 

দায়িত্ব থেকে অব্যাহতি ও সদস্যপদ বাতিল বিষেয়ে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে ফরিদা ইয়াসমিন ও শ্যামলদত্ত বলেন, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, ক্ষমতার পালাবদলের পর জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির কয়েকজন সদস্য চর দখলের মতো ক্ষমতা দখলের প্রচেষ্টা চালাচ্ছেন। সহসভাপতি হাসান হাফিজ ও যুগ্ম সম্পাদক আইয়ুব ভূঁইয়া অগঠনতান্ত্রিকভাবে নিজেদের ভারপ্রাপ্ত সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ঘোষণা করেছেন। শুধু তাই নয়, তারা অগঠনতান্ত্রিকভাবে সভা আহ্বান করে নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অব্যাহতি এবং একজন সদস্যসহ তিনজনের সদস্যপদ বাতিল করেছেন। এছাড়া ৫০ জনের বেশি সিনিয়র সাংবাদিকের সদস্যপদ বাতিলের উদ্যোগ নিয়েছেন। আমরা এ ধরনের অপতৎপরতার তীব্র নিন্দা জানাই। সেইসঙ্গে তাদেরকে এই ধরনের অগঠনতান্ত্রিক কার্যকলাপ থেকে বিরত থাকার আহ্বান জানাই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা