× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কৃষি রিপোর্টারদের সংগঠন ‘বিএআরএফ’র নেতৃত্বে সবুজ ও কাওসার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ জুলাই ২০২৪ ১৯:৫০ পিএম

আপডেট : ১০ জুলাই ২০২৪ ১৯:৫৭ পিএম

বাঁয়ে সভাপতি রফিকুল ইসলাম সবুজ ও সাধারণ সম্পাদক কাওসার আজম। ফাইল ছবি

বাঁয়ে সভাপতি রফিকুল ইসলাম সবুজ ও সাধারণ সম্পাদক কাওসার আজম। ফাইল ছবি

দৈনিক সময়ের আলোর বিশেষ প্রতিনিধি রফিকুল ইসলাম সবুজকে সভাপতি এবং দৈনিক নয়া দিগন্তের নিজস্ব প্রতিবেদক কাওসার আজমকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরামের (বিএআরএফ) নতুন কমিটি গঠিত হয়েছে।

বুধবার (১০ জুলাই) রাজধানীর সেগুনবাগিচার একটি রেস্টুরেন্টে বিএআরএফ'র ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার মুন্না রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সর্বস্মতভাবে এই কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যরা হলেন সহসভাপতি চপল মাহমুদ (দৈনিক আমাদের সময়), যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান (এটিএন নিউজ), অর্থ সম্পাদক আয়নাল হোসেন (আজকের পত্রিকা), সাংগঠনিক সম্পাদক নাজমুল হুসাইন (জাগো নিউজ), দপ্তর সম্পাদক ফারুক আহমাদ আরিফ (প্রতিদিনের বাংলাদেশ), প্রচার ও প্রকাশনা সম্পাদক শাফিউল আল ইমরান (দৈনিক সংবাদ) এবং প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক শওকত আলী পলাশ (বিজনেস স্ট্যান্ডার্ড। 

কমিটির নির্বাহী সদস্যরা হলেন মুন্না রায়হান (দৈনিক ইত্তেফাক), জাহিদুর রহমান (দৈনিক সমকাল), হরলাল রায় সাগর (ভোরের কাগজ), ইউসুফ আরেফিন (দৈনিক কালবেলা), শাহ আলম নুর (খবরের কাগজ) ও ইয়াসিন রহমান (দৈনিক যুগান্তর)।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা