× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেলায় অদ্বৈত মারুতের কাব্যগ্রন্থ ‘নীল অথই নির্জনতা’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৫৫ পিএম

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:০৬ পিএম

মেলায় অদ্বৈত মারুতের কাব্যগ্রন্থ ‘নীল অথই নির্জনতা’

অমর একুশে বইমেলা ২০২৪-এ প্রকাশিত হলো কবি ও শিশুসাহিত্যিক অদ্বৈত মারুতের কাব্যগ্রন্থ ‘নীল অথই নির্জনতা’। বইটি প্রকাশ করেছে দশমিক। 

গত শতাব্দীর নব্বইয়ের শতকের মাঝামাঝি সময় থেকে লিখে যাচ্ছেন অদ্বৈত মারুত। ছড়া লেখার মধ্য দিয়ে তার লেখালেখি শুরু। দীর্ঘদিন ধরে সম্পাদনা করে আসছেন ছড়াবিষয়ক ছোটকাগজ ‘পাঁপড়’। শিশুসাহিত্যের বাইরে কবিতায়ও অদ্বৈত মারুত স্বতঃস্ফূর্ত। সাহিত্যে নতুন স্বর নির্মাণের প্রত্যয়ে ইতোমধ্যে প্রকাশিত হয়েছে তার তিনটি কাব্যগ্রন্থ। ‘নীল অথই নির্জনতা’ তার চতুর্থ কাব্যগ্রন্থ।

কাব্যগ্রন্থটি প্রকাশ সম্পর্কে কবি অদ্বৈত মারুত বলেন, ‘‘নীল অথই নির্জনতা’র কবিতাগুলো অত্যন্ত গীতল। সময়কে ধরে রাখার চেষ্টা করা হয়েছে কবিতাগুলোয়। আশা করি, পাঠকদের ভালো লাগবে।’’ 

‘নীল অথই নির্জনতা’ কাব্যগ্রন্থটি পাওয়া যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে মেলার লিটলম্যাগ চত্বরের ৭ নম্বর স্টলে। বইটির মূল্য ২০০ টাকা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা